32.1 C
Kolkata
Wednesday, July 29, 2026
spot_img

সরকারের ইচ্ছার কথা জেনেই পদত্যাগ! তথ্য কমিশন ছাড়লেন সঞ্চিতা কুমার

Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য কমিশনের (State Information Commission) সদস্য পদ থেকে ইস্তফা দিলেন প্রাক্তন ডিজি এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমার (Sanchita Kumar)। গত ২৫ জুলাই ২০২৬ তিনি রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। ওই চিঠিতে তিনি জানান, রাজ্য সরকারের অবস্থান সম্পর্কে অবগত হওয়ার পর স্বেচ্ছায় এই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে সঞ্চিতা কুমার উল্লেখ করেন, তথ্য অধিকার আইন (RTI Act), ২০০৫-এর আওতায় ২০০৫ সালের জুন মাসে তাঁকে পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছিল। এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগকে তিনি সম্মানের বলে উল্লেখ করেছেন।

তিনি আরও জানান, সম্প্রতি রাজ্য তথ্য কমিশনের সচিবের মাধ্যমে তিনি জানতে পারেন যে, কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের (P&AR) অতিরিক্ত প্রধান সচিবের মাধ্যমে রাজ্য সরকার জানিয়েছে, তাঁকে আর কমিশনের সদস্য হিসেবে রাখতে চায় না।

চিঠিতে সঞ্চিতা কুমার বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী রাজ্য তথ্য কমিশন একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা, যার কাজ প্রশাসনিক প্রভাবের বাইরে থেকে পরিচালিত হওয়ার কথা। কিন্তু সরকারের এমন স্পষ্ট অবস্থানের পর তিনি মনে করেন, পদে বহাল থাকলে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হতে পারে, যা কমিশনের ভাবমূর্তি এবং জনস্বার্থ— দুটির পক্ষেই ভালো হবে না।

এই কারণেই কোনও বিতর্কে না গিয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। পাশাপাশি, এই দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আশা করেন, ভবিষ্যতেও পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য কমিশন সম্পূর্ণ স্বাধীনতা, নিরপেক্ষতা ও সততার সঙ্গে তার দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন