28.8 C
Kolkata
Sunday, July 5, 2026
spot_img

Rejected থেকে Under Enquiry! এবার কি মিলবে অন্নপূর্ণার ৩০০০ টাকা?

Aaj India Desk, কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে একের পর এক নতুন আপডেট সামনে আসছে। কখনও ১২ পাতার আবেদনপত্র, কখনও ১৩ পাতার সংশোধিত ফর্ম, আবার অফলাইনে আবেদন জমা দেওয়ার পর অনেক উপভোক্তাকে অনলাইনে নতুন করে আবেদন করতে বলা হয়েছে। এমনও অভিযোগ রয়েছে, কেউ কেউ এক মাসের টাকা পাওয়ার পরও ফের অনলাইনে আবেদন করতে বাধ্য হয়েছেন।

তবে বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল, অনেক আবেদনকারী এসএমএস পেলেও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও টাকা জমা পড়েনি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাঁদের আবেদনপত্রের বর্তমান অবস্থা কী?

শনিবার সকাল পর্যন্ত বহু আবেদনকারী সরকারি পোর্টালে স্ট্যাটাস চেক করে দেখেন, তাঁদের আবেদন “Application Rejected” দেখাচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তেই উপভোক্তাদের মধ্যে উদ্বেগ আরও বাড়ে। কিন্তু রাতের মধ্যেই অনেকের স্ট্যাটাসে বড় পরিবর্তন দেখা যায়। “Application Rejected”-এর বদলে সবুজ অক্ষরে “Under Enquiry” লেখা দেখা যেতে শুরু করে।

এই পরিবর্তনের পর অনেকের মধ্যেই নতুন করে আশা তৈরি হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে, “Under Enquiry” অর্থ আবেদনটি সম্পূর্ণ বাতিল না হয়ে এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। সূত্রের দাবি, ভবিষ্যতে এই ধরনের আবেদনগুলির জন্য Edit Option চালু করা হতে পারে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে নথি ও তথ্য যাচাইয়ের সম্ভাবনাও রয়েছে বলে আলোচনা চলছে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই শুধুমাত্র স্ট্যাটাস পরিবর্তনের ভিত্তিতে টাকা পাওয়া নিশ্চিত বলা যাবে না।

উপভোক্তাদের সরকারি পোর্টালে নিয়মিত স্ট্যাটাস দেখে পরবর্তী সরকারি নির্দেশের অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় বিক্ষোভও শুরু হয়েছে। কোথাও পুরসভা, কোথাও পঞ্চায়েত অফিসের সামনে উপভোক্তাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। এখন লক্ষ লক্ষ আবেদনকারীর একটাই প্রশ্ন”Under Enquiry”-এর পর কি সত্যিই মিলবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? সেই উত্তর মিলবে আগামী সরকারি আপডেটেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন