28.8 C
Kolkata
Sunday, July 5, 2026
spot_img

রাতের অন্ধকারে হামলা! জন্মজয়ন্তীর আগেই ভাঙচুর শ্যামাপ্রসাদের মূর্তি

Aaj India Desk, কলকাতা: ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) জন্মজয়ন্তীর ঠিক আগে উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে (Sukea Street) তাঁর মূর্তির জন্য তৈরি করা বেদীতে ভাঙচুরের (Statue Vandalism) ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বেদীটি ভেঙে নষ্ট করে দেয়।

বেলেঘাটা বিধানসভার অন্তর্গত সুকিয়া স্ট্রিটে রামমোহন লাইব্রেরির সামনে এই বেদী তৈরি করেছিল উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চা। এখানেই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোপাল মুখোপাধ্যায়, যিনি ‘গোপাল পাঁঠা’ নামে পরিচিত, তাঁদের প্রতিকৃতি উন্মোচনের কথা ছিল। সোমবার, জন্মজয়ন্তীর দিনই সেই উদ্বোধন হওয়ার কথা থাকলেও তার আগেই ঘটে যায় এই ভাঙচুর।অভিযোগ, শুধু বেদীই নয়, যেখানে নামফলক বসানোর ব্যবস্থা করা হয়েছিল, সেই অংশটিও সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়।

ঘটনার পর বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আর্মহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ট্র্যাফিক সিগন্যালের ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। এই সব তথ্য থেকে কোনও গুরুত্বপূর্ণ সূত্র মেলে কি না, এখন সেটাই দেখার।

পুলিশের প্রাথমিক অনুমান, শাবল বা অন্য কোনও ভারী বস্তু দিয়ে বেদীতে একাধিকবার আঘাত করা হয়েছে। এলাকার এক প্রত্যক্ষদর্শীর দাবি, “রাত প্রায় পৌনে ১২টা পর্যন্ত মিস্ত্রিরা কাজ করছিলেন। তখনই মার্বেল ও নামফলক বসানোর কাজ শেষ হয়। এরপর রাত দেড়টা নাগাদ খবর পাই কয়েকজন এসে বেদীতে ভাঙচুর করছে। ঘটনাস্থলে এসে দেখি নতুন তৈরি বেদীটি সম্পূর্ণ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এর পিছনে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের হাত থাকতে পারে বলে আমার সন্দেহ।” তবে এই অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন