26.9 C
Kolkata
Tuesday, July 21, 2026
spot_img

সংসদের পথে ব্যারিকেড, ১৬৩ ধারা ভেঙেই মিছিল! লাঠিচার্জের অভিযোগে সরগরম দিল্লি!

Aaj India Desk, নয়া দিল্লি : সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই দিল্লি জুড়ে উত্তেজনার পারদ চড়ছে। পূর্বে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ীই শিক্ষা সংস্কার এবং NEET-সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ২০ জুলাই সকালেই ককরোচ জনতা পার্টি (CJP)-র সংসদ অভিযান (CJP Parliament March) শুরু হয়। তবে মিছিল শুরু হতেই ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা শুরু করে দিল্লি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বিচারে লাঠিচার্জও করা হয় ছাত্রদের উপর।

সোমবার সকালে যন্তর মন্তর থেকে সংসদের উদ্দেশে প্রায় ১.৫ কিলোমিটারের পদযাত্রা শুরু করে CJP (CJP Parliament March)। মিছিলে ছাত্র-যুব, নারী-সহ প্রায় ৮ হাজার মানুষের অংশগ্রহণের দাবি সংগঠনের। লাদাখের সমাজকর্মী ও জলবায়ু আন্দোলনের মুখ সোনম ওয়াংচুক দীর্ঘ ২১ দিনের অনশনের পর বর্তমানে সফদরজং হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে এই সংসদ অভিযানে নেতৃত্ব দেন স্ত্রী ডা. গীতাঞ্জলি আংমো। তিনি বলেন, তাঁদের মূল লক্ষ্য শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা এবং শিক্ষার প্রশ্নকে কেন্দ্রীয় ইস্যু হিসেবে তুলে ধরা।

তবে মিছিল কিছু দূর এগোতেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। মিছিল থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। CJP-র মুখপাত্র সৌরভ দাসকে ডেপুটি কমিশনারের দফতরে নিয়ে যাওয়া হয়েছে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে লাঠিচার্জ বা আটক নিয়ে পুলিশের তরফে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনকে কেন্দ্র করে রাজধানীতে ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বজায় রাখতে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা জারি করা হয়। সংসদ চত্বর এবং সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তাজনিত কারণে কয়েকটি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও রাজীব চকের প্রবেশদ্বার এবং ইন্টারচেঞ্জ পরিষেবা চালু করা হয়। এই পরিস্থিতিতে মিছিল কর্মসূচির জন্য প্রশাসনের অনুমতি না থাকায় সিজেপির মিছিল (CJP Parliament March) আদৌ সফল হবে কিনা তা ঘিরে সন্দেহ তৈরি হয়েছিল। তবে সংসদ অভিযানে উত্তেজনা তৈরি হলেও আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের দাবি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে তুলে ধরার চেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন