27.6 C
Kolkata
Monday, July 20, 2026
spot_img

ওসিকে প্রকাশ্যে ‘কুকথা’, অবশেষে শক্তিপুর থানায় হাজির হুমায়ুন!

মুর্শিদাবাদ: ‘উস্কানিমূলক মন্তব্য’ মামলায় গত ৩ জুলাই শক্তিপুর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর (Humayun Kabir) । কিন্তু সেই হাজিরা এড়িয়ে যান আম জনতা উন্নয়ন পার্টির চিফ হুমায়ুন কবির। উল্টে প্রকাশ্যে আসে তাঁর শক্তিপুরের ওসিকে নিয়ে করা চাঞ্চল্যকর মন্তব্য। যেখানে হুমায়ুনকে বলতে শোনা যায়, “ওসি যেখানে যাচ্ছে সেখানেই বলছে, আমার বাপ এসেছে! আজ যাচ্ছি না। তবে এসপিকে জানিয়ে শক্তিপুর থানায় হাজির হব। আমার নতুন বাবার সঙ্গে দেখা করতে যাব! প্রয়োজনে মাকেও নিয়ে যাব। তাঁর স্বামীকে চিনতে পারেন কি না, দেখব।”

এরপর ১৪ জুলাই তাঁকে (Humayun Kabir) ফের হাজিরার নোটিশ পাঠায় পুলিশ। এবার অবশেষে রবিবার শক্তিপুর থানায় হাজিরা দিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবির। প্রসঙ্গত, প্রসঙ্গত, গত ২৬ জুন রেজিনগরের কেশপুরের একটি জনসভায় বিজেপিকে আক্রমণ করে হুমায়ুন (Humayun Kabir) বলেন, “মুসলমানদের জড়ো করে এমন স্যাটাভাঙা মার শুরু করব, যে পতাকা বওয়ার লোক পাবে না”! পাশাপাশি তিনি আরও বলেন, “আমার মাথা যেদিন গরম হয়ে যাবে, সেদিন আমি এসপি, চিফ মিনিস্টার, এসব কিছু বুঝব না।”

এখানেই শেষ নয়, কাশীপুরের জনসভায় তাঁর (Humayun Kabir) আরও চ্যালেঞ্জ, ‘‘কেস হবে? ওরকম কেস আমাদের বিরুদ্ধে অনেক আছে।” হুমায়ুনের (Humayun Kabir) এই মন্তব্যে মুর্শিদাবাদের শক্তিপুর ও রেজিনগর থানায় তাঁর বিরুদ্ধে জোড়া মামালা দায়ের হয়। বিধানসভা অধিবেশনে হুমায়ুনকে কার্যত সাবধান করে আল্টিমেটাম দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুই থানার তরফেই তাঁকে নোটিশ পাঠানো হয়। সেইসঙ্গে গ্রেফতার হয় তাঁর কাশীপুরের জনসভার দুই আয়োজক সহ আরও এক শাগরেদ। গত ৪ জুলাই রেজিনগরে থানায় হাজিরা দিতে গেলেও শক্তিপুরের হাজিরা এড়িয়ে যান হুমায়ুন। এবার সেই হাজিরাই দিতে গেলেন আম জনতা উন্নয়ন পার্টির চিফ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন