27.8 C
Kolkata
Monday, July 20, 2026
spot_img

মাঝরাস্তায় কান ধরে ওঠবোস! ক্ষমা চাইলেন কাটমানির অভিযোগে অভিযুক্ত তৃনমূল নেতা!

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : ক্ষমতার পালা বদলের পর থেকে একে একে কয়লা দুর্নীতি, জমি দখল, কাটমানি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠে এসেছে তৃনমূল নেতাদের নামে। অভিযুক্ত নেতাদের ঘিরে জনতার বিক্ষোভও প্রায়ই চোখে পড়ছে। চোর চোর স্লোগান, ডিম থেরাপি, কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাটানো হয়েছে সেই নেতাদের। তবে এবার আর ডিম বা দড়ি নয়, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রবিন জানাকে (Rabin Jana) প্রকাশ্য রাস্তায় কান ধরে ওঠবোস করিয়েই ক্ষোভ উগরে দিলেন এলাকার মানুষ।

রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের ধবলাট গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সদস্য রবিন জানাকে (Rabin Jana) প্রকাশ্যে মাঝরাস্তায় কান ধরে ওঠবোস করানো হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, কাটমানি, সরকারি প্রকল্পে অনিয়ম এবং তোলাবাজির অভিযোগে ক্ষুব্ধ হয়েই তাঁর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিলেন এলাকাবাসীরা। এরপরই এলাকাবাসীর ক্ষোভের সামনে ক্ষমা চাইতে গিয়ে কান ধরে ওঠবোস করেন রবিন। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আবাস যোজনার মতো বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে তাদের থেকে হাজার হাজার টাকা নিয়েছিলেন রবিন জানা (Rabin Jana)। এছাড়া কাটমানি আদায় এবং একাধিক আর্থিক অনিয়মের সঙ্গেও যুক্ত ছিলেন ওই পঞ্চায়েত সদস্য। দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই বিক্ষোভের বিস্ফোরণ বলে দাবি এলাকাবাসীর একাংশের। এক স্থানীয় বাসিন্দার দাবি, “তৃনমূল সরকার থাকাকালীন অনেক দিন ধরেই সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে আমাদের থেকে টাকা নিয়েছিল। সেই সময় পুলিশকে জানিয়েও লাভ হয়নি। তবে এখন সরকার বদল হয়েছে। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে সত্যিটা সামনে আনুক।”

সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত স্তরে কাটমানি ও সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সাগরের এই ঘটনাও সেই বিতর্ককে আরও উসকে দিল। তবে কান ধরে ওঠবোস করিয়ে শাস্তি প্রদানের মতো অনন্য ঘটনা রাজনৈতিক মহলেও চর্চার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন