কলকাতা: আর জি কর, কামদুনি, দুর্গাপুর, পার্ক স্ট্রিট, হাঁসখালি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কখনও শোনা গিয়েছে ‘ভিক্টিম ব্লেমিং’ তো কখনও ধর্ষণ-খুনের মত জঘন্য ঘটনাকে গুরুত্ব কমিয়ে দেখিয়েছেন! এখন তিনি আর ক্ষমতায় নেই। বারুইপুরে নাবালিকা গণধর্ষণ-খুনের ঘটনায় (Baruipur incident) মোমবাতি মিছিল, বৃহত্তর প্রতিবাদ মিছিলের জন্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন!
কালীঘাট তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘প্রতিবাদ’ আদপে ‘নাটক’ বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “কাকে কীভাবে সোজা করতে হয়, সেটা বিজেপি জানে।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পাশাপাশি বিরোধীদের উদ্দেশে তিনি আরও বলেন, “এই আন্দোলন আদতে নাটক। চর্চায় থাকার কৌশল মাত্র।”
মন্ত্রী (Dilip Ghosh) দাবি করেন, বারুইপুরের ঘটনায় (Baruipur incident) সরকার দ্রুত পদক্ষেপ করেছে। পুলিশ অল্প সময়ের মধ্যেই মূল অভিযুক্ত-সহ একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এবং বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে তদন্ত শুরু হয়েছে। তাই এই মুহূর্তে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা না করে তদন্তকে এগোতে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়ি দিলীপ (Dilip Ghosh) বলেন, “তৃণমূলের জমানায় রোজ প্রায় ধর্ষণের ঘটনা ঘটত। সরকার তখন কী পদক্ষেপ করেছিল? বারুইপুর কাণ্ডের পরই সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে”।
এরপর বিরোধীদের আন্দোলন নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, “আন্দোলনের নামে কিছু লোক শুধু ড্রামা করছে। বিজেপি সরকার জানে মানুষের জন্য কীভাবে কাজ করতে হয়।” তাঁর (Dilip Ghosh) মতে, সরকারের লক্ষ্য রাজনৈতিক প্রচার নয়, অপরাধীদের আইনের আওতায় এনে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া এবং নির্যাতিতার পরিবারের জন্য সুবিচার নিশ্চিত করা।
দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্তব্যে স্পষ্ট, বারুইপুর ইস্যুতে (Baruipur incident) বিরোধীদের আন্দোলনকে তিনি রাজনৈতিক কর্মসূচি হিসেবেই দেখছেন। তাঁর দাবি, তদন্ত দ্রুত এগোচ্ছে এবং প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তাই এই সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা তোলার বদলে তদন্তের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।


