32 C
Kolkata
Friday, May 22, 2026
spot_img

পুরসভা ঘিরে বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে নামল বাহিনী

Aaj lndia Desk,উত্তর ২৪ পরগনা:উত্তর দমদম পুরসভায় বেতন না মেলার অভিযোগে বিক্ষোভে উত্তাল পরিস্থিতি। অস্থায়ী কর্মীরা গেটে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন। তাঁদের দাবি, সময়মতো বেতন (Salary) দিতে হবে এবং ঘটনাস্থলে চেয়ারম্যানকে এসে সমস্যার সমাধান করতে হবে।

উত্তর দমদম পুরসভায় বেতন সংক্রান্ত অসন্তোষকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সময়মতো ও সম্পূর্ণ বেতন না পাওয়ার অভিযোগ তুলে শুক্রবার সকাল থেকেই অস্থায়ী মহিলা ও পুরুষ কর্মচারীরা বিক্ষোভে নামেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা নির্দিষ্ট সময় অনুযায়ী পূর্ণ বেতন পাচ্ছেন না। কখনও আংশিক, কখনও ভিন্ন ভিন্ন অঙ্কে বেতন দেওয়া হচ্ছে বলে দাবি তাঁদের। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে একাধিকবার লিখিত আবেদন জমা দিলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বরং গতকালও তারা মাত্র অর্ধেক বেতন পেয়েছেন বলে অভিযোগ।

এর প্রতিবাদে এদিন কর্মীরা পুরসভা চত্বরে কাজ বন্ধ রেখে গেটের বাইরে তালা ঝুলিয়ে দেন এবং রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন। ফলে পুরসভার স্বাভাবিক পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়।তাদের আরও দাবি, অবিলম্বে বেতন সংক্রান্ত সমস্যা সমাধান করতে হবে এবং স্থায়ীভাবে নির্দিষ্ট সময় অনুযায়ী পূর্ণ বেতন নিশ্চিত করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর একের পর এক পুরসভায় অনিয়ম ও আর্থিক সঙ্কটের অভিযোগ সামনে আসছে। সেই তালিকায় এবার উঠে এসেছে হুগলির বাঁশবেড়িয়া পুরসভা।

পুরসভা চালাতে সমস্যার কথা জানিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এর কাছে সাহায্য চেয়েছেন বাঁশবেড়িয়া পুরসভার তৃণমূলের পুরপ্রধান। অর্থনৈতিক চাপ ও প্রশাসনিক অনিয়মের কারণে পুরসভার দৈনন্দিন কাজকর্ম চালাতে অসুবিধা হচ্ছে বলে জানা গেছে।রাজ্যের বেশিরভাগ পুরসভা এখনও তৃণমূলের নিয়ন্ত্রণে থাকলেও, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পুরসভায় দলের অভ্যন্তর থেকেই দুর্নীতি ও অনিয়ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে পুর প্রশাসনকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন