28.3 C
Kolkata
Wednesday, July 22, 2026
spot_img

নাবালিকাকে যৌন নির্যাতন! গ্রেপ্তার পঞ্চায়েত সদস্য!

Aaj India desk, কলকাতা: রাজ্যে নাবালিকাদের উপর যৌন নির্যাতনের (child abuse) ঘটনা অব্যাহত। পরিবর্তনের পর থেকেই বহু জায়গায় নাবালিকা নির্যাতনের খবর আসছিল।এবার ঘটনাস্থল মালবাজার থানা এলাকার ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত। এক নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগে ওই পঞ্চায়েতের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত মো আলাউদ্দিন,স্থানীয় তৃণমূলের এক নেতা।

কিভাবে চলছিল নির্যাতন? 

নির্যাতিতা নাবালিকার (child abuse) আসল বাড়ি জলপাইগুড়ি জেলার মেটিলি থানা এলাকায়। তার বাবা একজন পরিযায়ী শ্রমিক। তিন বছর আগে নাবালিকার মা সন্তানদের নিয়ে ওদলাবাড়ি এলাকায় নিজের বাপের বাড়িতে এসে থাকতে শুরু করেন। সেখানে আসার পর আলাউদ্দীন ওই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করেন। অভিযোগ নাবালিকার মায়ের বাড়িতে না থাকার সুযোগ নিয়ে সে নাবালিকার ওপর ক্রমাগত যৌন নির্যাতন চালাতে শুরু করে।গত বছর অক্টোবর মাস থেকে শুরু হয় এই নির্যাতন।পাশাপাশি নাবালিকাকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দিতে থাকে অভিযুক্ত, যাতে সে কাউকে কিছু না বলে। একপর্যায়ে নাবালিকা পুরো বিষয়টি তার মাকে জানায়। তবে, তার মা সেই সময়ে বিষয়টি হালকাভাবে নেন।

গ্রেপ্তার কীভাবে? 

প্রায় তিন মাস আগে নাবালিকার বাবা কাজ থেকে বাড়ি ফিরে আসেন। প্রথমে ভয়ে চুপ করে থাকলেও, নাবালিকা তার বাবাকে নির্যাতনের (child abuse) সব কথা খুলে বলে। মেয়ের মুখে এই অত্যাচারের কথা শুনে বাবা সরাসরি মালবাজার থানায় গিয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই মালবাজার থানার পুলিশ তৎপরতার সাথে তদন্তে নামে। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য আলাউদ্দিনকে গ্রেফতারও করে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে POCSO ধারায় মামলা রুজু করা হয়েছে। মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) সুদীপ্ত সরকার জানিয়েছেন, “ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তি প্রাথমিকভাবে দোষ অস্বীকার করলেও পুলিশ সবদিক খতিয়ে দেখছে।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন