28.3 C
Kolkata
Wednesday, July 22, 2026
spot_img

‘আন্দোলন কেন করব?’ আন্দোলন প্রসঙ্গে নিট টপারের সোজাসাপ্টা জবাব

Aaj India Desk,নয়াদিল্লি : দেশজুড়ে নিট-ইউজি (NEET UG) পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে যখন তুমুল বিতর্ক, বিক্ষোভ আর রাজনৈতিক চাপানউতোর চলছে, তখন হরিয়ানার পড়ুয়া পাংশুল বনশাল নিজের লক্ষ্য থেকে একটুও সরে যাননি। আন্দোলনে না গিয়ে বাড়িতেই থেকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আর সেই সিদ্ধান্তই তাঁকে এনে দিয়েছে বড় সাফল্য।

৭২০-এর মধ্যে ৭১৫ নম্বর পেয়ে ৯৯.৯৯৯৯ পার্সেন্টাইল অর্জনের পাশাপাশি সর্বভারতীয় মেধাতালিকায় দ্বিতীয় স্থান দখল করেছেন পাংশুল। এক সাক্ষাৎকারে পাংশুল বলেন, পরীক্ষা বাতিলের খবর শুনে প্রথমে তিনিও ভেঙে পড়েছিলেন। এতদিনের পরিশ্রম যেন এক মুহূর্তে অনিশ্চিত হয়ে গিয়েছিল। তবে পরে তিনি ভাবেন, হতাশ হয়ে বসে থাকলে লাভ নেই। বরং হাতে পাওয়া অতিরিক্ত সময়টা আরও ভালোভাবে প্রস্তুতির জন্য কাজে লাগানো উচিত। সেই ভাবনা থেকেই বাড়িতে বসে পড়াশোনা চালিয়ে যান।

তাঁর কথায়, আন্দোলনে গিয়ে তাঁর কোনও উপকার হতো না। তাই তিনি সময় নষ্ট না করে পড়াশোনাতেই মন দেন। তাঁর বিশ্বাস, সেই বাড়তি প্রস্তুতির সুযোগই তাঁকে আরও ভালো ফল করতে সাহায্য করেছে।

পাংশুলের এই মন্তব্য এমন সময় সামনে এসেছে, যখন প্রশ্নফাঁসের অভিযোগে দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার পরীক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি বিরোধী দলগুলিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছে।
এদিকে, অসাধারণ ফলের পর রবিবার পাংশুলের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁকে অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পাংশুলের এই সাফল্য দেশের তরুণদের পরিশ্রম, নিষ্ঠা ও স্বপ্নপূরণের ইচ্ছাশক্তির বড় উদাহরণ। ভবিষ্যতে দেশের স্বাস্থ্য পরিষেবায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

গত ৩ মে হওয়া নিট-ইউজি পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগের জেরে বাতিল করা হয়। পরে ২১ জুন ফের পরীক্ষা নেওয়া হয় এবং গত বৃহস্পতিবার ফল প্রকাশিত হয়েছে। এ বছর প্রায় ২০ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। তাঁদের মধ্যে ১১ লক্ষ ২১ হাজারের বেশি পরীক্ষার্থী বিভিন্ন চিকিৎসা শিক্ষাক্রমে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন। ১৩৮ জন পরীক্ষার্থী ৬৯০-এর বেশি নম্বর পেয়েছেন, যার মধ্যে প্রায় ৯৩ শতাংশই প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েই এই সাফল্য পেয়েছেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন