29.3 C
Kolkata
Saturday, July 4, 2026
spot_img

মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট! গ্রেফতার তৃণমূল কর্মী

দুর্গাপুর: রাজ্যের পালাবদলের পর সমাজমাধ্যমের উপর শুরু হয়েছে কড়া নজরদারি। রাজ্য, রাষ্ট্র বা ক্ষমতাসীন দলের কোনও পদাধিকারীর বিরুদ্ধে কুরুচিকর, আপত্তিজনক মন্তব্য বা পোস্ট করলেই পুলিশের র‍্যাডারে চলে আসছেন সেই ব্যক্তি। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে আপত্তিকর পোস্ট করায় গ্রেফতার হলেন এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহম্মদ আশরাফ দুর্গাপুরের বেনাচিতি এলাকার মসজিদ মহল্লার বাসিন্দা। অভিযোগ, সম্প্রতি তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। পাশাপাশি শান্তিকুঞ্জ এলাকায় মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) উপস্থিতি সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

তৃণমূল কর্মীর ওই পোস্ট স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের নজরে আসতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আনা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর মহম্মদ আশরাফকে গ্রেফতার করা হয়েছে। তবে যে পোস্টকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে, তার সত্যতা বা বিষয়বস্তুর স্বাধীনভাবে যাচাই করেনি Aaj India.in।

ঘটনার পর এলাকায় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। ধৃতকে আদালতে পেশ করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন