36.2 C
Kolkata
Saturday, June 27, 2026
spot_img

“পকেটমানি নয়, প্রয়োজনের টাকা”— লক্ষ্মী-অন্নপূর্ণার ফারাক বোঝালেন অর্থমন্ত্রী!

Aaj India Desk, কলকাতা : রাজ্যে অন্নপূর্ণা যোজনা (Annapurna Scheme) চালু হলেও এর ফর্ম ফিলাপ থেকে শুরু করে এর যোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন রাজ্যবাসী। এবার শনিবার বিধানসভায় সেইসব প্রশ্নের জবাব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটের জবাবি ভাষণে তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার সর্বজনীন প্রকল্প ছিল বটে, কিন্তু অন্নপূর্ণা যোজনা শুধুমাত্র প্রকৃত প্রয়োজনভিত্তিক সুবিধাভোগীদের জন্য। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই নীতিগত পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।

ভোটের আগে বিজেপি অন্নপূর্ণা যোজনার (Annapurna Scheme) প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্পে ৩ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেন। এরপর রাজ্যজুড়ে আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সরকার দাবি করেছে, ইতিমধ্যেই বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। তবে প্রকল্পের যোগ্যতা ও বাছাই প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

এই বিতর্কের মধ্যেই বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, লক্ষ্মীর ভাণ্ডার ছিল একটি সর্বজনীন প্রকল্প, যেখানে আর্থিক অবস্থার ভিত্তিতে কার্যকর বাছাইয়ের ব্যবস্থা ছিল না। তাঁর কথায়, “আমার স্ত্রীও বলতে পারত, আমার একটু পকেট মানি দরকার, নিয়ে নিত।” তিনি জানান, অন্নপূর্ণা যোজনা (Annapurna Scheme) সেই ধরনের নয়। এই প্রকল্প শুধুমাত্র যাঁদের প্রকৃত প্রয়োজন রয়েছে, তাঁদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। তাঁর মতে, এটাই দুই প্রকল্পের সবচেয়ে বড় পার্থক্য।

অর্থমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডারে এমন অনেক মানুষও সরকারি সহায়তা পেয়েছেন, যাঁদের সেই আর্থিক সহায়তার প্রয়োজন ছিল না। সরকারি তহবিল সীমিত হওয়ায় প্রকৃত প্রয়োজনীয় মানুষের কাছে সেই অর্থ পৌঁছানোই সরকারের লক্ষ্য। তিনি আরও জানান, জনকল্যাণমূলক প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার নতুন ব্যবস্থা গ্রহণ করছে। আধুনিক তথ্যভিত্তিক যাচাই এবং প্রশাসনিক পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করার ওপর জোর দেওয়া হবে বলে তিনি জানান।

বাজেটের জবাবি ভাষণে অর্থমন্ত্রী স্পষ্ট করেন, ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পে যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া আরও শক্তিশালী করা হবে। সরকারের দাবি, এতে সরকারি অর্থের অপচয় কমবে এবং প্রকৃত দরিদ্র ও প্রয়োজনীয় মানুষই সরকারি সহায়তার সুবিধা পাবেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন