পশ্চিম বর্ধমান: অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আসর মুহূর্তে পরিণত হল রক্তাক্ত ইট-যুদ্ধে! ৩০ বছরের পুরনো রীতি মেনে প্রধান অতিথি হিসেবে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর (Former TMC Councillor) সঞ্জয় নোনিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন আয়োজকরা। কিন্তু সেই আমন্ত্রণ ঘিরেই রবিবার উত্তপ্ত হয়ে উঠল আসানসোল পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের ধেমোমেন শিবমন্দির এলাকা।
আয়োজকদের দাবি, প্রায় তিন দশক ধরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন তৎকালীন বাম কাউন্সিলর রোহিত নোনিয়া। পরবর্তীতে তাঁর ছেলে সঞ্জয় নোনিয়া তৃণমূল কাউন্সিলর (Former TMC Councillor) হওয়ার পর তাঁকেও নিয়ম করে প্রধান অতিথি হিসেবে ডাকা হত। সেই পুরনো রীতি মেনেই এবারও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
কিন্তু সঞ্জয় নোনিয়া অনুষ্ঠানে পৌঁছতেই পরিস্থিতি আচমকা বদলে যায়। অভিযোগ, তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা লোকজনকে লক্ষ্য করে ইট ছোড়া শুরু হয়। পালটা ইট ছোড়ার অভিযোগ ওঠে প্রাক্তন কাউন্সিলরের (Former TMC Councillor) অনুগামীদের বিরুদ্ধেও। ইটবৃষ্টিতে আহত হন সঞ্জয় নোনিয়ার গাড়ির চালক-সহ কয়েকজন আয়োজক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। তবে অশান্তির মধ্যেও বন্ধ হয়নি হরিনাম সংকীর্তন। ঘটনার পর সঞ্জয় নোনিয়া (Former TMC Councillor) সরাসরি বিজেপির দিকে আঙুল না তুলে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যদিকে পুলিশের দাবি, নোনিয়া বাবা-ছেলেকে ঘিরে এলাকায় বারবার অশান্তি হচ্ছে। তাঁদের আমন্ত্রণ জানানোর আগে পুলিশকে জানানো উচিত ছিল!


