29 C
Kolkata
Monday, August 24, 2026
spot_img

‘কাউকে রেয়াত নয়’! গুন্ডাদমন আইনের একাংশ কার্যকর হতেই কড়া হুঁশিয়ারি শুভেন্দুর!

Aaj India Desk, কলকাতা : রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, সিন্ডিকেট, তোলাবাজি ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিল বিজেপি সরকার। সোমবার থেকে বাংলায় ‘গুন্ডাদমন আইন’-এর একটি অংশ কার্যকর হয়েছে বলে নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি সম্পত্তি নষ্ট করলে কোনও রেয়াত করা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি। তাঁর দাবি, সরকারি সম্পত্তির ক্ষতি হলে সুদ-সহ তিন গুণ ক্ষতিপূরণ আদায় করা হবে। পুলিশের উপর হামলার ঘটনাতেও দ্রুত পদক্ষেপের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।(CAA Certificate)

আজ থেকেই আইনের একাংশ কার্যকর

নবান্নে শুভেন্দু বলেন, “সোমবার অর্থাৎ আজ থেকেই গুন্ডাদমন আইনের একটি অংশ রাজ্যে কার্যকর হল। সরকারি সম্পত্তি নষ্ট করলে কাউকে রেয়াত করা হবে না।” সরকারি সম্পত্তি ভাঙচুর বা নষ্ট করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ক্ষয়ক্ষতির ক্ষেত্রে তিন গুণ ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি পুলিশের উপর হামলার ঘটনাতেও দ্রুত আইনি পদক্ষেপ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। (CAA Certificate)

বিধানসভায় পাশ হয়েছিল বিল

জুলাই মাসে বিধানসভায় পাশ হয় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ, ২০২৬’ বিল। পরে বিলটি রাজ্যপালের কাছে পাঠানো হয়। রাজ্যপাল তাতে সই করেছেন বলে প্রাথমিকভাবে খবর। এরপরই আইনের একটি অংশ কার্যকর করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সরকারের দাবি, আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়াই এই আইনের অন্যতম লক্ষ্য। (CAA Certificate)

সিএএ আবেদন নিয়েও বড় বার্তা

এদিনের সাংবাদিক বৈঠক থেকে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, সিএএ অনুযায়ী আবেদন দ্রুত নিষ্পত্তি করে যোগ্য আবেদনকারীদের নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী জানান, এ বিষয়ে জেলাশাসকদের মাধ্যমে প্রশাসনিক নির্দেশ পাঠানো হয়েছে। তাঁর দাবি, বর্তমানে অপেক্ষায় থাকা দু’লক্ষের বেশি আবেদনকারীর পাশাপাশি নতুন আবেদনকারীদেরও দ্রুত শুনানি করে যোগ্য শরণার্থীদের নাগরিকত্বের সরকারি শংসাপত্র দেওয়া হবে। সব মিলিয়ে, গুন্ডাদমন আইনের একাংশ কার্যকর করা থেকে শুরু করে সিএএ আবেদন দ্রুত নিষ্পত্তির বার্তা বিষয়ে সরকারের বর্তমান অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন