29 C
Kolkata
Monday, August 24, 2026
spot_img

ঋতব্রত শিবির থেকে ইউ-টার্ন বিধায়কের! কে ফিরলেন মমতার পাশে ?

Aaj India Desk, কলকাতা : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির ছেড়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার ঘোষণা করলেন এক তৃনমূল বিধায়ক। সোমবার কুণাল ঘোষের সঙ্গে সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, ভুল বোঝাবুঝির কারণেই তিনি ঋতব্রত-শিবিরে গিয়েছিলেন। তাঁর দাবি, তাঁকে বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ওই শিবিরের নেতৃত্বে রয়েছেন। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি ফিরে এসেছেন। একইসঙ্গে কুণাল ঘোষের দাবি, তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়কই ‘কালীঘাট তৃণমূল’-এর সঙ্গে রয়েছেন। প্রয়োজনে গোপন ব্যালটে ফ্লোর টেস্টের চ্যালেঞ্জও দিয়েছেন তিনি। (Kashem Siddiqui)

‘মমতার সঙ্গেই ছিলাম, আছি, থাকব’

সাংবাদিক বৈঠকে বিধায়ক কাশেম সিদ্দিকি (Kashem Siddiqui) স্পষ্ট করে দেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। তাঁর দাবি, ঋতব্রত-শিবিরে যাওয়ার আগে তাঁকে বলা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে থাকবেন।কাশেমের কথায়, “আমাকে বলা হয়েছিল দিদি থাকবেন। সেই কথা বিশ্বাস করেই গিয়েছিলাম। পরে দেখলাম দিদি কোথাও নেই।” তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে তিনি আমডাঙায় মানুষের কাছে ভোট চেয়েছেন। আগামী দিনেও মমতার সঙ্গেই থাকবেন বলে দাবি করেছেন আমডাঙার বিধায়ক।

‘ফিরে আসার’ তালিকায় আরও বিধায়ক

এর আগে বসিরহাট উত্তর কেন্দ্রের বিধায়ক তৌসিফুর রহমান এবং বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদারের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরে আসার দাবি সামনে এসেছিল। এবার সেই তালিকায় যুক্ত হল আমডাঙার বিধায়ক কাশেম সিদ্দিকির (Kashem Siddiqui) নাম।

কুণালের নতুন চ্যালেঞ্জ

এই আবহেই ফের ফ্লোর টেস্টের প্রসঙ্গ তুললেন কুণাল ঘোষ। তাঁর দাবি, তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের সঙ্গেই রয়েছেন।কুণালের বক্তব্য, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে প্রয়োজনে বিধানসভায় গোপন ব্যালটে ফ্লোর টেস্ট করা হোক। তাঁর দাবি, সেই পরীক্ষাতেই স্পষ্ট হয়ে যাবে, তৃণমূলের অধিকাংশ বিধায়ক কার সঙ্গে রয়েছেন।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে ঝাঁকে ঝাঁকে বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ছুটেছিলেন। এখন ফের উল্টো স্রোত দেখা যাচ্ছে। ফলে তৃণমূলের দুই শিবিরের শক্তির সমীকরণ নিয়ে রাজনৈতিক জল্পনা নতুন করে শুরু হয়েছে। শেষ পর্যন্ত ঋত শিবিরে কয়জন বিধায়ক টিকে থাকেন সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন