34.1 C
Kolkata
Thursday, June 25, 2026
spot_img

‘ডিজে মন্তব্য’ মামলায় নতুন নাটক! ভয়েস স্যাম্পল দিতে নারাজ অভিষেক?

কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর একের পর এক মামলায় চাপ বাড়ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর। ‘ডিজে মন্তব্য’ মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে সিআইডি, মঞ্জুরি দিয়েছিল আদালত। এবার সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারের সময় বিজেপিকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা ‘ডিজে বাজানো’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার তদন্ত করছে সিআইডি। সেই তদন্তের স্বার্থে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে সম্প্রতি বিধাননগর আদালতে আবেদন জানায় তদন্তকারী সংস্থা। বিচারক সেই আবেদন মঞ্জুরও করেন। আদালতের নির্দেশের প্রতিলিপি পৌঁছে দিতেই বুধবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে যান সিআইডি আধিকারিকরা।

তবে নিম্ন আদালতের সেই নির্দেশের বিরুদ্ধেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আবেদন করেন অভিষেক। বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। আদালতে অভিষেকের পক্ষের দাবি, বিতর্কিত বক্তব্যে থাকা কণ্ঠস্বর যে তাঁর মক্কেলেরই, তা নিয়ে কোনও বিতর্ক নেই। সেই পরিস্থিতিতে আলাদা করে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

এই মামলায় সিআইডির পদক্ষেপ এবং অভিষেকের (Abhishek Banerjee) পাল্টা আইনি লড়াই নতুন করে রাজনৈতিক ও আইনি মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। হাইকোর্ট এই বিষয়ে কী নির্দেশ দেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে তদন্তকারী সংস্থারও।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন