28 C
Kolkata
Wednesday, May 6, 2026
spot_img

নিষেধাজ্ঞার পর নতুন মোড়, ফের কি মুক্তি পাবে ‘বেঙ্গল ফাইলস’?

Aaj India Desk ,কলকাতা : টলিউডে বহুদিনের পরিচিত মুখ তিনি,কিন্তু এতদিন ইন্ডাস্ট্রি নিয়ে প্রকাশ্যে কোনও বিতর্কে জড়াননি ।তবে দ্য বেঙ্গল ফাইলস (The Bengal Files)-এ কাজ করার পর থেকেই যেন পরিস্থিতি বদলে যায়।

সৌরভ দাস (Sourav Das)-এর অভিনীত এবং বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত এই ছবি সূচনা কাল থেকেই ছিল বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বাংলায় ছবিটির মুক্তি কার্যত বাধার মুখে পড়ে। এমনকি প্রচার নিয়েও নানা সমস্যা তৈরি হয়েছিল বলে দাবি করেছিলেন পরিচালক নিজেই । এবার এই সিনেমা নিয়ে সরাসরি মুখ খুললেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das)।ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে শোনা যায় এই ছবিতে কাজ করার পর নাকি একাধিক সুযোগও হাতছাড়া করতে হয়েছে সৌরভকে। যদিও তিনি তখন চুপই ছিলেন।

কিন্তু রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর, হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ ও বিস্ফোরক পোস্ট করেন সৌরভ দাস। সেখানে কী লিখলেন তিনি? চাপা ক্ষোভ, না কি বড় কোনও অভিযোগ এখন সেই পোস্ট ঘিরেই তোলপাড় টলিউড সহ রাজনৈতিকমহল।

সৌরভ বলেছেন “দাদা, এবার লোকজনকে ফোন করে বলুন সৌরভকে আর কাস্ট করবেন না , ওকে কোনও প্রোজেক্টে নেবেন না, কোনও ব্যান্ড দেবেন না। শুধু একটা চরিত্র করার জন্যই কেন আমাকে এভাবে টার্গেট করা হল?আমি এমন এক মানসিক চাপে ছিলাম, যেখানে কাজটাই আমার হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। হুমকি, নিষেধ সব মিলিয়ে একটা সময় সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম কীভাবে চলবে সংসার? শূন্য থেকে শুরু করা একটা ছেলের ওপর গোটা পরিবারের দায়িত্ব, সেই জায়গা থেকেই অনিশ্চয়তা আরও বেড়েছিল।মুম্বইয়ে গিয়ে বন্ধুদের সঙ্গে নিজের কাজ দেখার সময় মনে হচ্ছিল এটা তো আমার জীবনের বড় মুহূর্ত, কিন্তু আমার পরিবার পাশে নেই। ওদের অন্য শহরে যেতে হয়েছে শুধু আমার কাজটা দেখার জন্য। সবচেয়ে কষ্টের জায়গা? যাঁরা আমাকে ভালোবাসেন আমার অনুরাগীরা, তাঁরা পর্যন্ত আমার কাজটাই দেখতে পেলেন না।”

তার এই পোস্ট ঘিরেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে এখন বিতর্ক। এখন সময়ের অপেক্ষা সরকার বদলের পর কি বাংলার বুকে রম রমে রাজ করতে পারে দ্য বেঙ্গল ফাইলস।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন