28 C
Kolkata
Wednesday, May 6, 2026
spot_img

শিল্পায়নের প্রতিশ্রুতি নিয়ে বঙ্গে বিজেপি : সিঙ্গুরের ভুল কি শোধরাতে পারবে নতুন সরকার?

Aaj India Desk, কলকাতা : সিঙ্গুরের (Singur) পরিত্যক্ত টাটা ন্যানো কারখানার ধ্বংসাবশেষ আজও বাংলার শিল্পায়নের অভিশাপের প্রতীক। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ২০৭ টি আসনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর ফের শিল্প ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিয়ে বুধবারে নন্দীগ্রামে বক্তব্য রাখেন শুভেন্দু। তবে এই বক্তব্যের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের মতো শিল্পায়নের প্রতিশ্রুতি শুধুই কাগজে থেকে যাবে নাকি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বাংলাকে শিল্পের মানচিত্রে ফিরিয়ে আনতে পারবে বিজেপি সরকার তা নিয়ে উঠছে প্রশ্ন।

২০০৬ সালে বামফ্রন্ট সরকার টাটা মোটরসকে আকৃষ্ট করতে সিঙ্গুরে (Singur) ৯৯৭ একর কৃষিজমি অধিগ্রহণ করে। লক্ষ্য ছিল বিশ্বের সস্তা গাড়ি ‘ন্যানো’ তৈরির কারখানা, যা হাজার হাজার চাকরি সৃষ্টি করবে বলে আশা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু জমি অধিগ্রহণ নিয়ে বিতর্ক, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শুভেন্দু অধিকারী নেতৃত্বে আন্দোলন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মা-মাটি-মানুষ’ স্লোগানের ফলে ২০০৮ সালের অক্টোবরে রতন টাটা ২ বছর ধরে আটকে থাকা এই প্রকল্প গুজরাটের সানন্দে সরিয়ে নেয়। মমতার বিরোধে সেই  বিনিয়োগ এবং শিল্পের গতি হারিয়ে যায় বাংলা থেকে। ২০১৬ সালে সুপ্রিম কোর্ট অধিগ্রহণ অবৈধ ঘোষণা করে জমি ফেরত দেয়। ২০২৩ সালে আরবিট্রেশন ট্রাইব্যুনাল টাটাকে ১১% সুদসহ ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয়। কিন্তু সিঙ্গুরের জমি আজও অনাবাদী ও অব্যবহৃত, স্থানীয়রা চাকরি ও শিল্পের অভাবে ভুগছেন। এই চূড়ান্ত ব্যর্থতাই বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় নিয়ে এসেছিল।

২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পায়নের প্রতিশ্রুতি দিলেও ফলাফল ছিল হতাশাজনক। ২০১১-২০২৫ সালের মধ্যে ৬৬০০+ কোম্পানি বাংলা ছেড়ে চলে গেছে। বাংলা ১৯৬১ সালের তৃতীয় ধনী রাজ্য থেকে আজ ২৪তম স্থানে নেমে এসেছে। যুবকরা নিম্ন-দক্ষ চাকরির জন্য অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন। কিছু আইটি ও সার্ভিস সেক্টরের বৃদ্ধি, অবকাঠামো উন্নয়নের প্রচেষ্টা করা হলেও ‘সিন্ডিকেট রাজ’ চলার ফলে সামগ্রিক কোনো উন্নতি হয়নি। ফের ক্ষুদ্ধ জনতা মমতার সরকারেরও পতন ঘটিয়ে নিয়ে এলো জনতা পার্টির সরকার।

আগের সরকারের মতোই বিজেপির ২০২৬-এর ম্যানিফেস্টোতে রয়েছে সিঙ্গুর (Singur), দুর্গাপুর, হলদিয়ায় শিল্প হাব গড়ার প্রতিশ্রুতি। পোর্ট-লেড ডেভেলপমেন্ট, ল্যান্ড রিফর্মস এবং সেন্টার-স্টেট সমন্বয়ের উপর জোর দিয়েছে মোদী সরকার। তবে প্রতিশ্রুতির বাণী দীর্ঘ ১৫ বছর ধরে শুনে এসেছে বাংলার মানুষ। বাংলার যুবক-যুবতীরা চাকরি চায়, শিল্প চায়, সমৃদ্ধি চায়। ফলে ফাঁকা কথায় আর চিড়ে ভিজবে কিনা সন্দেহ। নতুন সরকার বর্তমান প্রজন্মের শিল্পায়নের স্বপ্ন পূরণ না করলে ফের সরকার পরিবর্তন করতে ভাববে না আম জনতা। ফলে নিজেদের তাগিদেই শাসন চালিয়ে যেতে হলে ভাজপার সরকারকে নিজেদের প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন