34.4 C
Kolkata
Tuesday, August 4, 2026
spot_img

অভিষেকের ‘ডায়মন্ড হারবার কোভিড মডেল’ ঘিরে নতুন বিতর্ক, রিপোর্ট তলব জাতীয় মেডিক্যাল কমিশনের

Aaj India Desk, নয়াদিল্লি: সেবাশ্রয় (Sebaashray) শিবির বিতর্কের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই ২০২২ সালে বহুল আলোচিত ‘ডায়মন্ড হারবার কোভিড মডেল’ (Diamond Harbour Covid Model) কে ঘিরে নতুন করে চাপে পড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee)। করোনা পরিস্থিতিতে পরিচালিত সেই বৃহৎ কোভিড (Covid19) পরীক্ষা অভিযানের স্বচ্ছতা ও নিয়ম মেনে কাজ হয়েছে কি না, তা খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলকে তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মেডিক্যাল কমিশন (NMC)। বিজেপি নেতা অভিজিৎ দাস (Abhijit Das) ওরফে ববি করা অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কী অভিযোগ?

অভিজিৎ দাসের অভিযোগ, ২০২২ সালের জানুয়ারিতে ডায়মন্ড হারবারে পরিচালিত ‘মেগা কোভিড-১৯ টেস্টিং ড্রাইভ’-এ সরকারি অর্থ ও সরকারি পরিকাঠামো ব্যবহারের ক্ষেত্রে একাধিক বিধি লঙ্ঘন করা হয়েছে। এই অভিযোগ জানিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন।

অভিযোগপত্রে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, দক্ষিণ ২৪ পরগনার তৎকালীন জেলাশাসক, ডায়মন্ড হারবার পুলিশ জেলার তৎকালীন সুপারিন্টেন্ডেন্ট-সহ মোট ২৬ জন প্রশাসনিক আধিকারিকের ভূমিকাও তদন্তের আওতায় আনার আবেদন করা হয়েছে।

কোথায় উঠছে প্রশ্ন?

করোনার সময় ডায়মন্ড হারবারের এই মডেলকে সংক্রমণ মোকাবিলায় একটি সফল উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছিল। কিন্তু অভিযোগকারী দাবি করেছেন, সরকারি নথি অনুযায়ী মাত্র একদিনে ২৬০টি টেস্টিং সেন্টার, ২৩টি মোবাইল ইউনিট এবং ৩০টি কিয়স্ক মিলিয়ে মোট ৫৩ হাজার ২০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছিল।

তাঁর বক্তব্য, সেই সময়ে গোটা পশ্চিমবঙ্গে দৈনিক গড়ে যেখানে প্রায় ৬৫ থেকে ৭০ হাজার কোভিড পরীক্ষা হতো, সেখানে একটি লোকসভা কেন্দ্রেই একদিনে ৫৩ হাজারের বেশি পরীক্ষা হওয়ার দাবি স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্নের জন্ম দেয়। পাশাপাশি, ওই বিপুল সংখ্যক পরীক্ষায় ব্যবহৃত ডায়াগনস্টিক কিট সরকারি নিয়ম মেনে সংগ্রহ করা হয়েছিল কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

NMC-র নির্দেশ

অভিজিৎ দাসের অভিযোগের পর বিষয়টি জাতীয় মেডিক্যাল কমিশনের নজরে আসে। এরপর কমিশন পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলকে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

ফলে, একসময় করোনা মোকাবিলার ক্ষেত্রে প্রশংসিত ‘ডায়মন্ড হারবার কোভিড মডেল’ আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। জাতীয় মেডিক্যাল কমিশনের এই পদক্ষেপে বিষয়টি ঘিরে রাজ্য রাজনীতিতেও নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন