27.7 C
Kolkata
Tuesday, July 21, 2026
spot_img

অন্নপূর্ণার ফর্মে স্বজনপোষণ! অভিযুক্ত গ্রামপ্রধান!

Aaj India desk, দঃ২৪ পরগনা: অন্নপূর্ণা ভান্ডার (annapurna bhandar) এর ফর্ম ফিলাপ করলেও অনেকেই এখনো অব্দি টাকা পাননি। অফলাইনে ফর্ম ফিলাপ করলেও জমা পড়েনি সেই ফর্ম। আবার অনেকেই পরের দিনই টাকা পেয়ে গেছেন। সরকারি নির্দেশ মতন অঙ্গনওয়াড়ি কর্মী বা সরকারি চাকুরে এরা যোগ্যতা না থাকলেও টাকা পেয়ে গেছেন, বঞ্চিত হয়েছেন যোগ্যরা। তাদের আবার অনলাইনে ফর্ম ফিলাপ করতে হয়েছে। এই অন্নপূর্ণার ফর্ম ফিলাপ নিয়ে এবার উঠে এলো ভয়ানক অভিযোগ।

কি অভিযোগ উঠে এলো? 

দক্ষিণ 24 পরগনা গোসাবার রাধানগর তারানগর গ্রামের পঞ্চায়েত প্রধান প্রতিমা মন্ডল এবং তাঁর স্বামী পার্থসারথি মণ্ডলের নামে উঠে এল ভয়ানক অভিযোগ। জানা গেছে অন্নপূর্ণা ভাণ্ডারের (annapurna bhandar) ফর্ম গ্রামের সকলেই ফিলাপ করেছেন। কিন্তু অভিযোগ গ্রাম প্রধান কেবলমাত্র তৃণমূলের কর্মী ও সমর্থকদের ফর্মে জমা দিয়েছেন। বাকি গ্রামবাসীদের ফর্ম যেমন পড়ে থাকার তেমনি পড়ে রয়েছে। ফলে টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন যারা যোগ্য সেই ব্যক্তিরা। অন্যদিকে তৃণমূলের সমর্থক ও নেতাকর্মীরা, ইতিমধ্যেই টাকা পেয়েও গেছেন। এই অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য পড়ে গেছে।

আরও কি কি দুর্নীতি করেছেন তিনি ?

শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার (annapurna bhandar) নয় প্রধান প্রতিমা মন্ডল এবং তার স্বামী পার্থসারথি মন্ডলের নামে রয়েছে আরো অভিযোগ। জানা গেছে পঞ্চায়েত এবং বিধানসভা ভোটেও সরকারি কর্মী এবং পুলিশের সামনে দাঁড়িয়ে ছাপ্পা ভোট দিয়েছেন তারা। গ্রামবাসীরা ভয়ে এতদিন সে কথা বলতে পারেননি। যদিও গ্রামের বাসিন্দা এক বিজেপি কর্মী এতদিন বাদে সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। রাজ্যে পালাবদল হতেই একের পর এক অভিযোগ সামনে আসছে। গ্রাম স্তরেও এই অভিযোগ মমতা পন্থী তৃণমূলকে আরো বিপদে ফেলে দেবে এমনটাই মনে পড়ছে রাজনৈতিক মহল।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন