34 C
Kolkata
Friday, May 15, 2026
spot_img

আগামী বছর থেকে অনলাইনে NEET, বড় বদল পরীক্ষায়!

Aaj lndia Desk,নয়াদিল্লি : আর প্রশ্ন ফাঁস না , বাতিলের জেরে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও না,পরীক্ষা দিতে পারবে অনলাইনেই।পরীক্ষার্থীদের স্বার্থের আগামী বছর থেকে শুরু হবে অনলাইন পরীক্ষা (Online Exam)।শুক্রবার এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।

আজই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) তরফ থেকে জানানো হয়েছে আগামী ২১ শে জুন পুনরায় নিট (NEET)পরীক্ষা হতে চলেছে। ৩ মে নিট (NEET) পরীক্ষা হলেও প্রশ্ন ফাঁসের অভিযোগে তা বাতিল করা হয়। আর তারপর থেকেই দেশজুড়ে পরীক্ষার্থীদের মধ্যে ছিল অসন্তোষ বিক্ষোভ। তবে এবারের পরীক্ষা যে অত্যাধিক তৎপরতার সাথে এবং নতুন নিরাপত্তা কৌশলের মধ্যেই হবে তা বোঝা যাচ্ছে। তবুও কোথাও যে গাফিলতি হয়েছে, তা কার্যত মেনে নিয়েছে সরকার।পাশাপাশি আশ্বাস দেওয়া হয়েছে, পরীক্ষাব্যবস্থার ফাঁকফোকর চিহ্নিত করে আরও কড়া ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে ভবিষ্যতে প্রশ্নফাঁস বা অসৎ উপায়ের কোনও সুযোগ না থাকে।

তবে আজই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) তরফের ঘোষণা করা হয় ,আগের পরীক্ষায় যে সমস্ত পরীক্ষার্থী বসেছিলেন তাদের সকলের টাকা ফেরত দেওয়া হবে। এবং ২১ তারিখ পুনরায় তারা পরীক্ষায় বসতে পারবে। তবে এর পাশাপাশি যে সিদ্ধান্তটা বেশি করে গুরুত্ব পাচ্ছে ২০২৭ থেকে NEET পরীক্ষা হতে পারে CBT পদ্ধতিতে ।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান যে আগামী বছর থেকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) পদ্ধতিতে হবে। অনলাইন মোডে নিট পরীক্ষা হওয়া উচিত। এমনটাই দাবি করেন তিনি।

তবে ভবিষ্যতে এই পরীক্ষা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে তবে আশা করা যাচ্ছে আজ বিকেলেই বিস্তারিত নোটিস এ সমস্ত ধোঁয়াশা পরিষ্কার হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন