33 C
Kolkata
Sunday, May 3, 2026
spot_img

২০ মে দেশজুড়ে ধর্মঘট!জরুরি পরিষেবাও কি থমকে যাবে?

Aaj India Desk, মুম্বাই: করোনা সময় মানুষকে সাহায্য করার জন্য বাড়িতে বসেই ওষুধ পাওয়ার সুবিধা চালু হয়েছিল, যাকে বলা হয় ই-ফার্মেসি(E-Pharmacies)। তখন এটা খুব দরকারি ছিল। কিন্তু এখন করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেলেও সেই অনলাইন ওষুধ পরিষেবা আগের মতোই চলছে। এখন যেমন অনলাইনে জামা, খাবার অর্ডার করা যায়, তেমনই সহজেই বাড়িতে চলে আসছে ওষুধও। এতে সাধারণ মানুষের কিছুটা সুবিধা হলেও, অন্যদিকে সমস্যা তৈরি হচ্ছে বলেই অভিযোগ উঠছে।

এই বিষয় নিয়ে প্রতিবাদে নেমেছে দেশের সবচেয়ে বড় ওষুধ বিক্রেতাদের সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। তারা দেশজুড়ে একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে। জানা গেছে, আগামী ২০ মে, বুধবার এই ধর্মঘট হবে। ওই দিন দেশের বেশিরভাগ ওষুধের দোকান বন্ধ থাকতে পারে। ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হতে পারে। এই ধর্মঘটের পিছনে তিনটি বড় কারণ জানিয়েছে সংগঠনটি।

প্রথমত, তাদের দাবি-দেশের স্বার্থে ই-ফার্মেসি পুরোপুরি বন্ধ করা উচিত। কারণ, অনলাইনে ওষুধ বিক্রির ফলে নিয়ম-কানুন ঠিকভাবে মানা হচ্ছে না। অনেক ক্ষেত্রে নকল বা ভুয়ো প্রেসক্রিপশন ব্যবহার করা হচ্ছে, যা বিপজ্জনক।

দ্বিতীয়ত, কিছু ওষুধ কোম্পানি নিজের মতো করে ওষুধের দাম কমিয়ে দিচ্ছে। এতে ওষুধের গুণমান খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা।

তৃতীয়ত, ২০২০ সালের ২৬ মার্চ করোনা পরিস্থিতির জন্য বিশেষভাবে দোকান থেকে বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেই পুরনো নিয়মকেই কাজে লাগিয়ে ই-ফার্মেসি ব্যবসা অনেক বেড়ে গেছে বলে অভিযোগ। সংগঠনের দাবি, তারা বহুবার এই সমস্যাগুলো নিয়ে ওষুধ কোম্পানির সঙ্গে কথা বলেছে, কিন্তু কোনও সমাধান মেলেনি। অনলাইনে ওষুধ বিক্রিও কমেনি। তাই বাধ্য হয়েই তারা এই ধর্মঘটের পথে হাঁটছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন