33 C
Kolkata
Sunday, May 3, 2026
spot_img

ফল ঘোষণার আগেই গুলি? বিজেপি নেতার বাড়িতে হামলা ঘিরে বাড়ছে রহস্য!

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: ভোটের ফল বেরোনোর আগের দিন নোয়াপাড়ায় দুষ্কৃতীদের তাণ্ডব নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিজেপি (BJP) নেতা কুন্দন সিং (Kundan Singh)-য়ের বাড়িতে হামলা করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সামনে এসেছে সিসিটিভি ফুটেজও। সেই ফুটেজে দেখা গেছে যে, দু’জন দুষ্কৃতী বাইকে করে এসে কুন্দন সিংয়ের বাড়ির সামনে দাঁড়ায়। একজন নেমে বন্দুক তাক করে এগিয়ে যায়, তারপর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

জানা যাচ্ছে যে, যাকে লক্ষ্য করে হামলা করা হয়, সেই কুন্দন সিং বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। তিনি বলেন, কেন তাঁকে টার্গেট করা হয়েছে তিনি জানেন না। তবে দু’জনকে চিহ্নিত করে তিনি এফআইআর করেছেন-আকাশ চৌধুরী ও আমন চৌধুরী। তাঁর দাবি, এরা তৃণমূলের লোক এবং ভোটের সময় এলাকায় ভয় দেখানোর চেষ্টা করছে। তবে বিজেপির কেউ ভয় পাচ্ছে না বলেও জানান তিনি।

অন্যদিকে তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, তিনি ওই দুষ্কৃতীদের চেনেন না। যদি তারা তাঁর ঘনিষ্ঠ হয় বা কারও পরিচিত হয়, তবে পুলিশ যেন দ্রুত তাদের গ্রেফতার করে। তিনি আরও জানান, আগের রাতে তাঁর এক সমর্থকের উপরও হামলা হয়েছে। তিনি চান নোয়াপাড়ায় শান্তি বজায় থাকুক। তবে তিনি বিজেপির দিকেও অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, হামলার ঘটনার পর বিষয়টা অন্যদিকে ঘোরাতে এই ঘটনা সাজানো হতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন