কলকাতা: নিট আন্দোলনে (NEET protest Kolkata) অংশগ্রহণকারীদের ক্রিমিনাল রেকর্ড না থাকলে গ্রেফতার করা যাবে না! সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই আটক করা আন্দোলনকারীদের মুক্তি দিয়েছে বিহার-পশ্চিমবঙ্গ। এবার সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশে এই মামলায় অবশেষে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। নবান্নের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, নিট আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কোনও জোরপূর্বক ব্যবস্থা নেওয়া হবে না। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, পূর্ব থেকে যাঁদের বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড রয়েছে, তাঁরা এই সুবিধার আওতায় আসবেন না।
প্রসঙ্গত, মঙ্গলবার ধর্মতলায় NEET আন্দোলন (NEET protest Kolkata) ঘিরে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৬ জনকে প্রথমে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। পরে একই দিনে তাঁদের জামিন মঞ্জুর করা হয়। উল্লেখযোগ্যভাবে, বিকেলে শুনানির সময় সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করেননি। এরপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতেই কি সরকার এই অবস্থান নিয়েছে?
রাজ্যের নতুন বিজ্ঞপ্তি সেই জল্পনাকে আরও জোরালো করেছে। সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আন্দোলনে (NEET protest Kolkata) অংশ নেওয়া বহু ছাত্রছাত্রীর জন্য আপাতত আইনি স্বস্তি মিললেও, যাঁদের বিরুদ্ধে পূর্ব থেকে অপরাধমূলক রেকর্ড রয়েছে, তাঁদের ক্ষেত্রে আইনানুগ পদক্ষেপের পথ খোলা থাকছে।
প্রসঙ্গত,শুধু পশ্চিমবঙ্গই নয়, সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিহার ও অসম সরকারও পৃথক বিজ্ঞপ্তি জারি করে জানায়, আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিতে আদালতের নির্দেশ মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। তবে পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে আগেই কঠোর অবস্থান নিয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ধর্মতলায় NEET আন্দোলনের (NEET protest Kolkata) মিছিলে পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানো হয়েছিল। তাঁর অভিযোগ, পুলিশ অন্তত ৭০ জনকে চিহ্নিত করেছে, যাঁরা ছাত্র বা ককরোচ জনতা পার্টি (CJP)-র সদস্য নন, কিন্তু মিছিলে বিশৃঙ্খলা তৈরিতে জড়িত ছিলেন।


