32.1 C
Kolkata
Wednesday, July 8, 2026
spot_img

ফর্ম ফিল-আপে ভুল? চিন্তা নেই, নতুন পদ্ধতিতে মিলবে অন্নপূর্ণার টাকা

Aaj India Desk,কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)র দ্বিতীয় কিস্তির ৩০০০ টাকা ইতিমধ্যেই রাজ্যের ১ কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। তবে এখনও অনেকের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। এর অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে আবেদনপত্রে থাকা ছোটখাটো ভুল।

তবে এবার সেই সমস্যারও সমাধান করতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, আবেদনকারীরা এবার অন্নপূর্ণা যোজনার ফর্ম এডিট করার সুযোগ পাবেন। নামের বানান ভুল, আধার নম্বর, ভোটার কার্ড নম্বর বা রেশন কার্ডের তথ্য ভুল থাকলে তা সংশোধন করা যাবে।

এর জন্য অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ওটিপির মাধ্যমে লগইন করতে হবে। এরপর আবেদনপত্রের ভুল তথ্য সংশোধন করে নতুন নথি আপলোড করে সাবমিট করলেই আবেদন ফের যাচাইয়ের জন্য পাঠানো হবে।

তবে সব ক্ষেত্রে ফর্ম সংশোধন সম্ভব হবে না। যেসব মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিজের বদলে কোনও পুরুষ আত্মীয়ের নাম রয়েছে, তাঁদের নতুন করে আবেদন করতে হতে পারে।

রাজ্য সরকার জানিয়েছে, সামান্য ভুলের কারণে যাতে কোনও যোগ্য আবেদনকারী বঞ্চিত না হন, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। আগামী ১০ জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশনের কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।

এছাড়াও আগামী অগাস্ট মাস পর্যন্ত নতুন আবেদন গ্রহণ করা হবে। তাই যাঁদের আবেদন বাতিল হয়েছে বা নথিতে ভুল রয়েছে, তাঁরা সংশোধন করে ফের আবেদন করতে পারবেন।

তবে আয়করদাতা মহিলা, সরকারি কর্মী, পেনশনভোগী এবং সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানের স্থায়ী কর্মীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানিয়েছে সরকার।

সরকারের দাবি, যোগ্য প্রত্যেক মহিলার হাতে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন