35.1 C
Kolkata
Tuesday, June 23, 2026
spot_img

বৃষ্টির মধ্যেই গড়িয়াহাট পরিদর্শনে মন্ত্রী! ১৫ দিনের ডেডলাইন, এবার কি বদলাবে ছবি?

Aaj India Desk, কলকাতা: সরকার বদলের পর রাজ্যজুড়ে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান (Cleanliness drive)। সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার গড়িয়াহাট মার্কেট (Gariahat Market) পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার আধিকারিক এবং পুরকর্মীরা। মার্কেটে ঘুরে বিভিন্ন জায়গার পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী। যত্রতত্র আবর্জনা, মাছের আঁশ ও অপরিষ্কার পরিবেশ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। পুরকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সরকার বদলেছে, তাই এবার বাজারের ছবিও বদলাতে হবে।

পরিদর্শনের সময় বেশ কয়েকটি দোকানের সামনে অতিরিক্ত দখল করা অংশও তাঁর নজরে আসে। দোকানদারদের সরাসরি প্রশ্ন করেন, “কেন দোকানের অংশ বাড়ানো হয়েছে?” পাশাপাশি সতর্ক করে বলেন, “এটা সরকারের জায়গা, আপনি কেন দখল করবেন?” তিনি জানান, নিয়ম না মানলে জরিমানাও করা হবে। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বাজারের এই পরিস্থিতি বদলানোর জন্য ১৫ দিনের সময় দেওয়া হচ্ছে। এরপর তিনি নিজেই আবার এসে সবকিছু খতিয়ে দেখবেন। একইসঙ্গে আগামী মাসের ১ তারিখ থেকে জরিমানার নতুন রেট চার্ট কার্যকর হবে বলেও জানিয়ে দেন।

পরিদর্শনের সময় নর্দমার অবস্থাও পরীক্ষা করেন অগ্নিমিত্রা পাল। দেখেন, মাছের আঁশ জমে নর্দমার মুখ বন্ধ হয়ে থাকায় জল ঠিকভাবে বেরোতে পারছে না। তা দেখে তিনি প্রশ্ন করেন, “কেন এটা করেন?” এবং স্পষ্ট নির্দেশ দেন, ভবিষ্যতে মাছের আঁশ সরিয়ে তারপর নর্দমায় জল ফেলতে হবে। এরপর ফলের বাজারেও ঘুরে দেখেন মন্ত্রী। সেখানে পুরকর্মীদের আরও সক্রিয়ভাবে নজরদারি চালানোর নির্দেশ দেন। পরিচ্ছন্নতা বজায় রাখতে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। শেষে অগ্নিমিত্রা পাল বলেন, “এটা শুভেন্দু অধিকারীর সরকার। এখানে কারও সুবিধার্থে, কারও স্বার্থে কোনও কাজ হবে না।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন