28.2 C
Kolkata
Saturday, June 6, 2026
spot_img

‘আমাকে নয়, বাংলাকে নিরাপত্তা দিন!’ — কেন্দ্র-রাজ্যকে নিশানা অভিষেকের!

Aaj India Desk, কলকাতা : সোনারপুরে গত মাসের ৩০ তারিখে ডিম ও পাথর ছুড়ে আক্রমণ করা হয় তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banarjee)। তবে সেই ঘটনার পর থেকেই তিনি কেন্দ্রীয় নিরাপত্তা চেয়েছেন বলে দাবি করা হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। এবার সেই মিডিয়ার একাংশ যে দাবি করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানালেন অভিষেক।

কী জানালেন অভিষেক ?

শনিবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banarjee) জানান, হামলার ঘটনার পর গত সাত দিনে তিনি কোনও ধরনের কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আবেদন করেননি। তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়াও হয়নি। সংবাদমাধ্যমের একাংশে প্রচারিত এই তথ্যকে তিনি ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছেন।

হামলার তদন্ত নিয়ে প্রশ্ন 

বিবৃতিতে পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ধর্ষণ ও অন্যান্য গুরুতর অপরাধের ঘটনাও উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banarjee)। তাঁর দাবি, সাধারণ মানুষের উপর প্রভাব ফেলা এমন বহু ঘটনা যথাযথ গুরুত্ব পায়নি।

তিনি বলেন, রাজ্যের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলির প্রধান দায়িত্ব হওয়া উচিত। সেখানে সমস্ত মামলার যথাযথ তদন্ত হচ্ছে না বলেই দাবি করেন তিনি। রাজ্য ও কেন্দ্রকে আহ্বান করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও বেশি গুরুত্ব দিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। তিনি স্পষ্ট বলেন, “আমাকে নয়, বাংলাকে নিরাপত্তা দিন। আমি নিরাপত্তা নয়, জবাব চাই।”

উল্লেখ্য, ৩০ মে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে হামলার ঘটনায় আক্রান্ত হন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে মোটরবাইকযোগে সেখানে গিয়েছিলেন তিনি। স্থানীয় বিক্ষোভকারীরা তাঁকে দেখে কালো পতাকা নিয়ে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন এবং তাঁর উপর ডিম, জুতো, পাথর ও ইট ছুড়তে শুরু করেন। মারধরের মুখে পড়ে অভিষেকের চশমা ভেঙে যায়, জামা ছিঁড়ে যায় এবং চোখে আঘাত লাগে। নিরাপত্তারক্ষীরা তাঁকে ক্রিকেট হেলমেট পরিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। এই ঘটনায় তৃণমূল বিজেপিকে দায়ী করে ‘পরিকল্পিত হামলা’ বলে অভিযোগও তোলে। যদিও বিজেপি তা অস্বীকার করে। ঘটনার পর পুলিশ পাঁচ-ছয়জনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে। তবে সেই তদন্তে যে আদতে অভিষেক সন্তুষ্ট নন তাই স্পষ্ট হয়ে উঠল আজকের বার্তায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন