30 C
Kolkata
Friday, May 8, 2026
spot_img

ত্রাণের নামে কারসাজি? দেবের দেওয়া সামগ্রী মিলল তৃণমূল অফিসে!

Aaj India Desk, পশ্চিম মেদিনীপুর: বর্ষা এলেই আরামবাগ, ঘাটাল-সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। প্রতি বছর বন্যার জেরে বহু মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বহু পরিবার সব হারিয়ে সমস্যার মধ্যে দিন কাটান। সেই সময় ত্রাণ বিলি নিয়ে অতীতেও বহু অভিযোগ উঠেছে। বিশেষ করে তৎকালীন শাসক দল তৃণমূলের (TMC) বিরুদ্ধে ত্রাণ আটকে রাখা এবং দুর্নীতির অভিযোগ সামনে এসেছে বারবার। এবার রাজনৈতিক পরিস্থিতি বদলের পর ঘাটালে তৃণমূলের পার্টি অফিসে হানা দেন স্থানীয় বাসিন্দারা। আর সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী। অভিযোগ, সাংসদ দেবের (Deepak Adhikari) তহবিল থেকে দেওয়া বহু ত্রাণসামগ্রী সাধারণ মানুষের হাতে পৌঁছয়নি।

পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হয়েছে বন্যার সময় ব্যবহারের জন্য রাখা ত্রিপল, রান্নার বিভিন্ন সরঞ্জাম এবং অন্যান্য ত্রাণ সামগ্রী। পাশাপাশি তৃণমূলের পোস্টার, ব্যানার ও হোর্ডিংও পাওয়া যায়। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিস থেকেও উদ্ধার হয়েছে প্রচুর ত্রাণসামগ্রী।

স্থানীয়দের দাবি, ২০২১ এবং ২০২৫ সালের বন্যার সময় যাঁদের ঘর ভেঙে গিয়েছিল বা যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তাঁদের জন্য এই জিনিসগুলি রাখা হয়েছিল। কিন্তু সেই সামগ্রী কেন সাধারণ মানুষের মধ্যে বিলি করা হয়নি, তা নিয়েই উঠছে প্রশ্ন।

প্রতি বছর বন্যার সময় সাধারণ মানুষকে কোমর কিংবা গলা জল পেরিয়ে ত্রাণ নিতে দেখা গিয়েছে। সেইসব ছবি আগেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এবার পার্টি অফিস থেকে ত্রাণ উদ্ধার হওয়ায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট অভিযোগ করে বলেন, তৃণমূলের পার্টি অফিস থেকে প্রচুর ত্রাণসামগ্রী উদ্ধার হয়েছে। তাঁর দাবি, সাধারণ মানুষের জন্য থাকা সরকারি জিনিস নিজেদের দখলে রেখে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন