32 C
Kolkata
Wednesday, September 30, 2026
spot_img

SIR বিতর্কের মাঝেই বড় বদল! ফিরে এলো ‘পুরনো’ ফর্ম 6! কী জানালো কমিশন ?

Aaj India Desk, কলকাতা : SIR নিয়ে বিতর্কের মধ্যেই Form 6-এ বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। বুধবার ECINET পোর্টালে ফেরানো হল আগের কাঠামোর Form 6। ফলে SIR প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে আবেদনকারীদের আর SIR-সংক্রান্ত অতিরিক্ত ঘোষণা বা পারিবারিক ভোটার তালিকার তথ্য দিতে হবে না।

নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম তোলার জন্য মূলত Form 6 পূরণ করতে হয়। সম্প্রতি সেই ফর্মে SIR-সংক্রান্ত অতিরিক্ত তথ্য চাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নতুন কাঠামোয় আবেদনকারীকে নিজের বা বাবা-মা কিংবা দাদা-দিদার নাম আগের SIR-এর ভোটার তালিকায় ছিল কি না, সেই সংক্রান্ত তথ্য দিতে হচ্ছিল। যদিও অংশটি আলাদা করে বাধ্যতামূলক বলে চিহ্নিত ছিল না, সেটির উত্তর না দিলে অনলাইনে আবেদন এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না।

নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, যেখানে SIR সম্পূর্ণ হয়েছে, সেখানে Form 6 থেকে এই অতিরিক্ত SIR-সংক্রান্ত অংশ সরিয়ে দেওয়া হয়েছে। ফলে নতুন ভোটারদের আর ওই অতিরিক্ত তথ্য দিতে হবে না। ৩০ সেপ্টেম্বরের আপডেটে ECINET পোর্টালে পশ্চিমবঙ্গ-সহ SIR সম্পূর্ণ হওয়া ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আগের কাঠামোর Form 6 দেখা যাচ্ছে।

উল্লেখ্য, Form 6 পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেও মতপার্থক্য সামনে এসেছিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তদন্তমূলক প্রতিবেদনের দাবি, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশি এই পরিবর্তন নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, আইন অনুযায়ী নির্ধারিত Form 6 বদলাতে হলে সংশ্লিষ্ট নিয়মে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। শুধু SIR-এর নির্দেশ বা নির্দেশিকার মাধ্যমে বিধিবদ্ধ ফর্মে পরিবর্তন আনা যায় না, এমন আপত্তি তাঁরা নথিভুক্ত করেছিলেন। গত ১০ মাসে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সান্ধু ও যোশি অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন। এর মধ্যে নতুন ভোটার সংযোজন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং ভোটার ডেটাবেসের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। তবে নির্বাচন কমিশন ২৭ সেপ্টেম্বর জানিয়েছিল, SIR সংক্রান্ত সিদ্ধান্তগুলি তিন কমিশনারের সম্মতিতেই নেওয়া হয়েছে। ভবিষ্যতে কমিশনের বৈঠকের এজেন্ডা আগে থেকে সব সদস্যের কাছে পাঠানোর কথাও জানানো হয়েছিল। তবে Form 6-এর পরিবর্তন প্রত্যাহারের সিদ্ধান্তের ফলে আপাতত SIR-সংক্রান্ত অতিরিক্ত তথ্য দেওয়ার বাধ্যবাধকতা থেকে স্বস্তি পেলেন SIR সম্পূর্ণ হওয়া রাজ্যগুলির নতুন ভোটাররা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন