Aaj lndia Desk,কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা করল WBBSE ( West Bengal Board of Secondary Education)। পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ৮ মে প্রকাশ করা হবে এবছরের মাধ্যমিকের ফলাফল। পর্ষদ সূত্রে খবর, রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৪ মে। তার ঠিক চার দিন পর, অর্থাৎ ৮ মে, প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। শুক্রবার আনুষ্ঠানিক নোটিশ জারি করে এই ঘোষণা করেছে পর্ষদ।

তবে ফল প্রকাশের নির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি। কোন সময়ে অনলাইনে ফল দেখা যাবে, সকাল থেকে নাকি দুপুরে সেই বিষয়টি পরে বিস্তারিতভাবে জানাবে পর্ষদ। একই সঙ্গে কোন কোন ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে, সেই তথ্যও আলাদা করে জানানো হবে বলে সূত্রের খবর। ফল প্রকাশ ঘিরে ইতিমধ্যেই পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আগ্রহ ও অপেক্ষা। এখন নজর ৮ মে-র দিকে কখন খুলবে ফল দেখার লিঙ্ক, তা নিয়েই চলছে জল্পনা।
সাধারণভাবে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ করে পর্ষদ। সেই নিয়ম বজায় রেখেই এবারও প্রায় ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ করা হচ্ছে। ফলে রাজনৈতিক পরিস্থিতির কারণে দেরি হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা আপাতত বাস্তবে হচ্ছে না।সূত্রের খবর, রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ মে। তার মাত্র চার দিন পরই, অর্থাৎ ৮ মে, মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে বলে জানিয়েছে পর্ষদ। তবে ফল প্রকাশের নির্দিষ্ট সময় এবং অনলাইনে রেজাল্ট দেখার বিস্তারিত সূচি এখনও জানানো হয়নি। এই বিষয়ে শিগগিরই আলাদা করে বিজ্ঞপ্তি জারি করা হবে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১২ ফেব্রুয়ারি। রাজ্য জুড়ে প্রায় পৌনে ১০ লক্ষ পরীক্ষার্থী এবছর পরীক্ষায় বসেছিলেন। মোট ২,৬৮২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি এবং ছাত্রী পরীক্ষার্থী ছিল ৪ লক্ষ ২৬ হাজারের বেশি।ফল প্রকাশের দিন ঘোষণা হতেই পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বাভাবিক ভাবেই বাড়ছে উত্তেজনা ও অপেক্ষা।


