Aaj India desk, কলকাতা: গত কয়েকদিন ধরেই আকাশের মুখ ভার। আচমকা বৃষ্টিতে (rain) বানভাসি হয়েছে শহর কলকাতা। আবহাওয়াবিদরা বলছেন মৌসুমী বায়ু এক জায়গায় আটকে গিয়েছে। তাই এই মেঘ ভাঙ্গা বৃষ্টি। এরমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ফলে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। পশ্চিমবঙ্গ তাই এত বৃষ্টিতে ভিজছে। প্রবল বৃষ্টিতে বেশ কিছু জায়গায় লাল এবং কমলা সর্তকতা জারি করা হয়েছে।
সতর্কতা কোথায় কোথায়?
আজ সারা দিনে প্রবল বৃষ্টির (rain) সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণ বঙ্গ জুড়ে। এর মধ্যে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে।গত ২৪ ঘণ্টায় এই লাল সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ছিল। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও হাওড়াতেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। নিচু এলাকাগুলোতে সাময়িক জল জমার আশঙ্কা রয়েছে।
কতদিন চলবে এই অবস্থা?
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ১৫ আগস্ট (শনিবার) পর্যন্ত বৃষ্টি (rain) চলবে। সাথে থাকবে দুর্যোগ।এর পর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। ফলে বৃষ্টিপাতের তীব্রতা কমবে। তবে সম্পূর্ণ স্বস্তি পেতে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে দক্ষিণবঙ্গ স্বস্তি পেলেও এরপরে উত্তরবঙ্গে দুর্যোগ শুরু হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রবল বৃষ্টি এবং ঝড়ো হাওয়ায় দুর্ঘটনা ঘটতে পারে। সাধারণ মানুষকে বলা হয়েছে বৈদ্যুতিন সরঞ্জাম তার খুঁটি থেকে সাবধানে থাকতে।


