কলকাতা: সরকারি জমি দখল করে কোটি কোটি টাকার বিলাসবহুল বাড়ি! আর সেই বাড়ি ঘিরেই এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। হাওড়ার সভা থেকে একেবারে নাম করে পুষ্পা ওরফে জাহাঙ্গির খানকে হুঁশিয়ারি দিলেন তিনি। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এবার কি সরকারি জমি দখলের বিরুদ্ধে বড়সড় অভিযানে নামতে চলেছে সরকার?
অভিযোগ, সরকারি জমি দখল করে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি তৈরি করা হয়েছে। এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দখল করা জমি উদ্ধার করতে ব্যবস্থা নেওয়া হবে। শুধু জমি উদ্ধারই নয়, সেই জমিতে গরিব মানুষের জন্য আবাস যোজনার বাড়ি তৈরির কথাও ঘোষণা করেছেন তিনি (Suvendu Adhikari)।
অর্থাৎ, যে জমিতে বিলাসবহুল বাড়ি তৈরির অভিযোগ উঠেছে, সেই জমিতেই এবার গরিব মানুষের মাথার ছাদ তৈরির পরিকল্পনা! শুভেন্দুর এই বার্তাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।
তবে এখানেই শেষ নয়। এদিনের বক্তব্যে উঠে এসেছে সন্দেশখালির একসময়ের আলোচিত নাম শেখ শাহজাহানের প্রসঙ্গও। ধৃত শাহজাহানের ভবিষ্যৎ নিয়েও কড়া ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্যে স্পষ্ট, সরকারি জমি দখল কিংবা ক্ষমতার প্রভাব খাটিয়ে পার পাওয়ার দিন শেষ করার বার্তা দিতে চাইছে সরকার।
শুভেন্দুর সাফ হুঁশিয়ারি, “এই সরকার কাউকে ছাড়বে না।”
এখন দেখার, মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) এই ঘোষণার পর বাস্তবে কত দ্রুত জমি উদ্ধারের প্রক্রিয়া শুরু হয় এবং পুষ্পা ওরফে জাহাঙ্গির খানের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়। পাশাপাশি শেখ শাহজাহানকে ঘিরে আগামী দিনে সরকারের অবস্থান কোন দিকে যায়, সেদিকেও নজর রাজনৈতিক মহলের।


