31 C
Kolkata
Tuesday, May 5, 2026
spot_img

“১০০ আসন লুঠ”-এক সুরে মমতা-রাহুল! তবে দিল্লি গিয়েও কি কোন লাভ হবে নেত্রীর?

Aaj India Desk, নয়াদিল্লী: বিজেপি (BJP)-এর বিরুদ্ধে ১০০টি আসন কারচুপির অভিযোগ আগেই তুলেছিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার একই সুর শোনা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) গলাতেও। পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর মমতার সঙ্গে ফোনে কথা বলেন তিনি। জানা গিয়েছে, আসন ‘চুরি’ নিয়ে মমতার অভিযোগের সঙ্গে একমত হয়েছেন রাহুল। পাশাপাশি খুব শীঘ্রই ইন্ডিয়া জোট (India Alliance)-এর বৈঠক ডাকার প্রস্তুতিও চলছে।

রাহুল গান্ধীর অভিযোগ, নির্বাচন কমিশনের সহায়তায় পশ্চিমবঙ্গে প্রায় ১০০টি আসনে কারচুপি হয়েছে। এই বিষয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন এবং একই মত প্রকাশ করেন। শুধু তাই নয়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন-এর সঙ্গেও ফোনে কথা বলেছেন তিনি। শোনা যাচ্ছে, কংগ্রেসের পক্ষ থেকে খুব শীঘ্রই মমতাকে দিল্লিতে আলোচনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হতে পারে।

ইন্ডিয়া জোটের সম্ভাব্য বৈঠক

সূত্রের খবর, আগামী সপ্তাহে দিল্লিতে বসতে পারে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে ভোটে কারচুপির অভিযোগকে সামনে রেখে দেশজুড়ে কীভাবে রাজনৈতিক প্রচার চালানো হবে, তা নিয়ে কৌশল নির্ধারণ করা হতে পারে। একইসঙ্গে অসম, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর ভোট ফলাফলও খতিয়ে দেখা হবে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মমতার অভিযোগ

উল্লেখযোগ্যভাবে, গতকাল বিকেলে কালীঘাটের বাড়ি থেকে শাখাওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্রে পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু সময় সেখানে থাকার পর সন্ধ্যার দিকে বেরিয়ে তিনি বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর দাবি, বিজেপি জোর করে ভোট লুঠ করেছে, এমনকি তাঁকে হেনস্তাও করা হয়েছে। কমিশনের সাহায্যে ১০০টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে দৃঢ়ভাবে জানান, তিনি আবারও ঘুরে দাঁড়াবেন।

বিজেপির বৈঠক ও মুখ্যমন্ত্রী নির্বাচন

এদিকে, পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে আজই রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্র অনুযায়ী, এই দায়িত্ব দেওয়া হয়েছে রাজনাথ সিং-কে। পাশাপাশি অমিত শাহর উপস্থিতির কথাও জানা যাচ্ছে। আজকের বৈঠকেই মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে বলে খবর। আগামী ৯ মে শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ফলে, শেষ পর্যন্ত কে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হন, সেদিকেই এখন নজর সকলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন