28.7 C
Kolkata
Tuesday, July 7, 2026
spot_img

মীনাক্ষীর উপর ডিম হামলায় মুখ খুললেন কুণাল! কি বললেন?

কলকাতা: রাজ্যের পালাবদলের পর শুরু হয়েছে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর “ডিম থেরাপি” ট্রেন্ড! যা নিয়ে আপত্তি, সংশয় প্রকাশ করেছে শাসক-বিরোধী উভয় পক্ষই। এমনকি এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকারের কাছে বিস্তারিত তথ্য তলব করে পুলিশকে নির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবুও বন্ধ হচ্ছে না “ডিম হামলা”!

মঙ্গলবার এই প্রথম ডিম থেরাপির শিকার হয়েছে বাম শিবির। কোচবিহারের শীতলখুচি থানার সামনে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছোঁড়া হয়! হামলার পর গাড়ি থেকেই একটি ভিডিও বার্তা রেকর্ড করেন মীনাক্ষী। তিনি পুলিশের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে প্রশ্ন তোলেন, যদি রাস্তায় চলাফেরাই নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে? ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারিরও দাবী জানান মীনাক্ষী।

X Link: https://x.com/KunalGhoshAgain/status/2074485175178973270

এই নিয়ে এবার সমাজমাধ্যমে ক্ষোভ উগড়ে দেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। এক্সের পোস্টে কুণাল (Kunal Ghosh) লেখেন, “সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) উপর ডিম নিয়ে অসভ্যতার তীব্র নিন্দা করছি। যারা করছে, যারা আমোদ পাচ্ছে, যারা বীরত্বের ঢঙে প্রচার দিচ্ছে; তারা ঠিক করছে না। এরপরই তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি করেন, “বিজেপির এই অপসংস্কৃতি পরিবেশের ক্ষতি করছে।” রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এই ধরনের আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলেও ইঙ্গিত দেন তৃণমূল নেতা।

প্রসঙ্গত, গত ১৫ জুন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ‘ডিম থেরাপির’ শিকার হয়েছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনাও ছড়িয়ে পড়ে। যদিও নিরাপত্তারক্ষী ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার প্রেক্ষিতে ২ জনকে গ্রেফতারও করেছিল পুলিশ। এবার মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপর ডিম ছোড়ার ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। এই আবহে কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রকাশ্য নিন্দা এবং রাজনৈতিক সৌজন্যের বার্তা নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন