30 C
Kolkata
Saturday, May 16, 2026
spot_img

আগামীকাল ব্লু লাইনে আংশিক পরিষেবা, ঘোষণা কলকাতা মেট্রোর

Aaj India Desk,কলকাতা: আগামী কাল অর্থাৎ রবিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে ( Blue line Metro) আংশিক পরিষেবার কথা ঘোষণা করলো কলকাতা মেট্রো। কবি সুভাষ (KKVS) স্টেশনে রক্ষণাবেক্ষণ ও পুনর্নির্মাণের কাজ চলার কারণে ওই দিন ওই নির্দিষ্ট রুটে মেট্রো চলাচল সীমিত থাকবে বলে জানানো হয়েছে।

যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। ব্লু লাইনে মেট্রো পরিষেবা চালু থাকবে মহানায়ক উত্তম কুমার (KMUK) থেকে দক্ষিণেশ্বর (Dakshineshwar) পর্যন্ত। তবে মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম (KSKD) পর্যন্ত অংশে ওই দিন সম্পূর্ণভাবে মেট্রো চলাচল বন্ধ থাকবে। ফলে দক্ষিণ কলকাতার বেশ কিছু স্টেশনের যাত্রীরা সাময়িক অসুবিধার সম্মুখীন হতে পারেন।

বিশেষ করে যারা কাবি সুভাষ, শহীদ ক্ষুদিরাম ও সংলগ্ন স্টেশনগুলি থেকে নিয়মিত মেট্রো ব্যবহার করেন, তাঁদের বিকল্প পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করতে হবে।

মেট্রো কর্তৃপক্ষ তরফে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, যাত্রার আগে মেট্রোর সর্বশেষ আপডেট দেখে নেওয়ার জন্য, যাতে কোনও ধরনের বিভ্রান্তি বা অসুবিধা না হয়। এই কাজ শেষ হলে ব্লু লাইনে আরও নিরবচ্ছিন্ন ও নিরাপদ পরিষেবা প্রদান করা যাবে বলেও জানা গিয়েছে ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন