32.9 C
Kolkata
Wednesday, October 14, 2026
spot_img

জন্মদিনেই জেল! যন্তর মন্তর-কাণ্ডে ৫ হেফাজতে সৌরভ-আশুতোষ, জামিন অজিঙ্কের

Aaj India Desk, নয়াদিল্লি: যন্তর মন্তরে প্রতিবাদ জানাতে গিয়ে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে বড়সড় ধাক্কা খেল ককরোচ জনতা পার্টি (CJP)। দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আগামী পাঁচ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার এক বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই নির্দেশ দেন।

তবে একই ঘটনায় গ্রেফতার হওয়া দলের আর এক নেতা অজিঙ্ক শিন্ডেকে জামিন দিয়েছে আদালত। তাঁকে ৫ হাজার টাকার জামিননামা জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি, আগামী এক বছর কোনও ধরনের বিশৃঙ্খলা না করার নির্দেশও দেওয়া হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বুধবারই আশুতোষ রাঙ্কার জন্মদিন। অথচ বিশেষ এই দিনটিও তাঁকে জেলের ভিতরেই কাটাতে হবে। শুধু জন্মদিন নয়, আপাতত আগামী পাঁচ দিন জেলেই থাকতে হবে তাঁকে এবং সৌরভ দাসকে।

প্রসঙ্গত, মঙ্গলবার যন্তর মন্তরে প্রবেশের ঘটনায় সৌরভ, আশুতোষ ও অজিঙ্ককে আটক করে দিল্লি পুলিশ। পরে রাতে তাঁদের গ্রেফতারের খবর জানায় CJP। সূত্রের খবর, জামিনের শর্ত ভাঙার অভিযোগেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু কেন সৌরভ ও আশুতোষকে পাঁচ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হল?

সূত্রের খবর, পুলিশের দাবি, তাঁরা দু’জনেই বারবার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা লঙ্ঘন করেছেন এবং জামিনের শর্তও মানেননি। এই অভিযোগের ভিত্তিতেই তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, অজিঙ্ক শিন্ডেকে নির্দিষ্ট শর্তে জামিন দেওয়া হয়েছে। ফলে একই ঘটনায় CJP-র তিন নেতার ক্ষেত্রে আদালতের নির্দেশ তিন রকম হল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন