26.8 C
Kolkata
Wednesday, October 28, 2026
spot_img

পুজো মিটতেই ফের ED-র মুখোমুখি ইন্দ্রনীল সেন! CGO কমপ্লেক্সে শুরু জিজ্ঞাসাবাদ!

Aaj India Desk, কলকাতা : দুর্গাপুজোর টিকিট বিক্রিতে আর্থিক অনিয়মের অভিযোগে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার দুপুরের পর কলকাতার CGO কমপ্লেক্সে পৌঁছন তিনি। তাঁকে ঘিরে এদিন নিরাপত্তার ছবিও ছিল আগের তুলনায় আলাদা।

পুজোর টিকিট বিক্রিকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। এই মামলায় ইন্দ্রনীল সেন, তাঁর স্ত্রী এবং তাঁদের সংস্থা ‘মাস আর্ট’-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। সেই মতো CGO কমপ্লেক্সে হাজির হন প্রাক্তন মন্ত্রী।

কী অভিযোগ ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে?

অভিযোগের কেন্দ্রে রয়েছে কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পর ‘প্রিভিউ শো’-এর নামে টিকিট বিক্রি। তদন্তকারী সংস্থার দাবি, ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল। অভিযোগ, ‘মাস আর্ট’ নিজেদের ইউনেস্কোর সঙ্গে যুক্ত সংস্থা হিসেবে প্রচার করে। কলকাতার ২৪টি নির্বাচিত পুজো মণ্ডপে প্রিভিউ শো দেখার জন্য টিকিট বিক্রি করা হয়। টিকিটের দাম ছিল ১,৭৪৯ টাকা থেকে ৫,৪৯৯ টাকার মধ্যে।

এক লক্ষেরও বেশি টিকিট বিক্রির অভিযোগ

ED-র দাবি, ২০২৩ ও ২০২৪ সালে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে এক লক্ষেরও বেশি টিকিট বিক্রি করা হয়েছিল। টিকিট বিক্রির অর্থ নগদে তুলে নেওয়া অথবা বিভিন্ন ভুয়ো খরচ দেখিয়ে আত্মসাতের অভিযোগও উঠেছে। তদন্তকারী সংস্থার বিবৃতি অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে এই সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ। সেই অর্থের একাংশ ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বাড়িতে তল্লাশি, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ

এর আগে ইন্দ্রনীল সেনের বাড়িতে তল্লাশি চালায় ED। এরপর তাঁকে দু’বার CGO কমপ্লেক্সে তলব করা হয়েছিল। প্রতিবারই তাঁকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।।তদন্তের অগ্রগতির মধ্যেই ফের তাঁকে হাজির হতে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে।

উল্লেখ্য, এই মামলায় গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন করেছিলেন ইন্দ্রনীল সেন। তবে কলকাতা হাই কোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। এরপর সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন তিনি। সেখানেও তাঁর আবেদন থেকে কাঙ্ক্ষিত স্বস্তি মেলেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন