33 C
Kolkata
Thursday, May 28, 2026
spot_img

“আমি থাকলে জুতো ছুড়তাম!” ভরা রাস্তায় সৌগতকে কাঁচা ডিম ছুড়লো ক্ষিপ্ত জনতা

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার নিমতা থানার সামনে তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Saugata Roy)-কে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি কাঁচা ডিমও ছোড়া হয়। এই ঘটনায় ওই এলাকায় কিছুক্ষণের জন্য বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

জানা গিয়েছে, একটি বিশেষ কাজের জন্য সেদিন নিমতা থানায় গিয়েছিলেন সৌগত রায়। প্রথমদিকে থানার সামনে খুব বেশি লোকজন না থাকলেও, তাঁর উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই ধীরে ধীরে ভিড় জমতে শুরু করে। পরে তাঁর গাড়ির সামনে জড়ো হন বহু মানুষ। অভিযোগ, সেই ভিড়ের মধ্যে বিজেপি সমর্থকরাও ছিলেন।

থানা থেকে বেরিয়ে আসতেই বিক্ষোভের মুখে পড়েন সৌগত রায়। তাঁকে উদ্দেশ্য করে নানা স্লোগানও দেওয়া হয়। ওই ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠে “এই বুড়ো চোর”। এমনকি সেই সময় ভিড়ের মধ্য থেকেই একজন কাঁচা ডিম ছুড়ে মারেন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় পুলিশ। শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তার মধ্যেই এলাকা ছাড়েন তৃণমূল সাংসদ। ঘটনাস্থলে থাকা এক বিক্ষোভকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি থাকলে তো জুতো ছুড়তাম। এটা তো শুধু ট্রেলার, পিকচার এখনো বাকি আছে।”

এই ঘটনা নিয়ে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “গণতন্ত্রে এ ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয়। তবে দীর্ঘদিন মানুষের মধ্যে যে ক্ষোভ জমে রয়েছে, তারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।” অন্যদিকে, তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ-এর দাবি, “সাধারণ মানুষ এই কাজ করেননি।” তাঁর কথায়, “২০২৪ সালের লোকসভা নির্বাচনে মানুষই তাঁকে ভোট দিয়ে সাংসদ নির্বাচিত করেছেন। তাই এই বিক্ষোভের পিছনে বিজেপির পরিকল্পিত ভূমিকা রয়েছে।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন