30 C
Kolkata
Tuesday, May 12, 2026
spot_img

‘সব খতিয়ে দেখে ব্যবস্থা নেব’, মেসিকাণ্ডে কড়া বার্তা নিশীথের

Aaj lndia Desk, কলকাতা: কলকাতার বহুচর্চিত মেসি কাণ্ড এবার নতুন মোড়। রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) স্পষ্ট জানিয়ে দিলেন, ঘটনার সমস্ত ফাইল তলব করা হয়েছে। সব দিক খতিয়ে দেখে তদন্তের পরই ঠিক হবে পরবর্তী পদক্ষেপ কি হবে।

নিশীথের জানিয়েছেন “ওই ঘটনাটা শুধুই বিশৃঙ্খলা নয়, বাংলার ক্রীড়া প্রশাসনের বড় ব্যর্থতার উদাহরণ। তাই পুরো বিষয়টি খুঁটিয়ে দেখা হবে।”শুধু মেসি বিতর্কই নয়,কেন্দ্রীয় ক্রীড়া প্রকল্প নিয়েও রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।তাঁর অভিযোগ,কেন্দ্রের একাধিক ক্রীড়া প্রতিযোগিতা ও প্রকল্প পশ্চিমবঙ্গে বারবার বাধার মুখে পড়েছে।

পাশাপাশি ভবিষ্যতের রোডম্যাপও তুলে ধরেছেন নতুন ক্রীড়ামন্ত্রী। তিনি জানিয়েছেন, বাংলার ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন এর পাশাপাশি খেলো ইন্ডিয়া সহ কেন্দ্রীয় প্রকল্পগুলিকে রাজ্যে আরও সক্রিয়ভাবে চালু করার কথাও জানিয়েছেন তিনি।

২০২৫ সালের ডিসেম্বরে মেসি ( Lionel Messi)-র GOAT Tour ঘিরে গোটা দেশ যখন উন্মাদনায় ভাসছিল, তখন কলকাতার অনুষ্ঠানই শেষ পরিণতি নিয়ে বিতর্কের সৃষ্টি হয় , আর সেই বিতর্কই কার্যত নতুন রূপ নেয় একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই। বিধানসভা ভোটে ভরাডুবির পর সোশ্যাল মিডিয়ায় শতদ্রু দত্ত – এর পোস্ট যেখানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)-এর ছবি পোস্ট করে তিনি গোটা ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেন। শতদ্রুর জানান , নিরাপত্তার চরম গাফিলতির জেরে অস্বস্তিতে পড়েছিলেন মেসি (Lionel Messi) নিজেও। এমনকি সেলফি তোলার ভিড়ে তাঁর সতীর্থ রদ্রিগো দে পল (Rodrigo De Paul)-এর হাতেও আঁচড় লাগে বলে ও অভিযোগ। সব মিলিয়ে এখন নজর তদন্তের দিকেই। মেসি কাণ্ড-এর ফাইল খুলে নতুন করে তদন্ত কোন দিকে যায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন