29.8 C
Kolkata
Wednesday, July 8, 2026
spot_img

‘কথা দিলাম’—ফের কলকাতায় আসছেন GOAT মেসি? শতদ্রুর পোস্টে জোর জল্পনা!

কলকাতা: অপূর্ণ স্বপ্ন কি এবার পূরণ হবে? মেসিকে (GOAT Messi) না দেখতে পাওয়ার ব্যাথা এখনও অনেকের মনেই তাজা। হাজার হাজার টাকার টিকিট কেটে, কেউ বিয়ের পিঁড়ি ছেড়ে, তো কেউ কলেজের ফি না দিয়ে সেই টাকায় মেসিকে দেখতে যুবভারতীতে এসেছিলেন। ফিরে গিয়েছিলেন একরাশ ক্ষোভ আর হতাশা নিয়ে। ২০২৫ এর ১৩ ডিসেম্বর শহর কলকাতার ভাবমূর্তিকেও কালিমালিপ্ত করেছিল। জেল হয় আয়োজক শতদ্রু দত্তের (Shatadru Dutta)।

মঙ্গলবার রাতে মিশরের বিরুদ্ধে টানটান লড়াইয়ে গোল করে এবং সতীর্থকে দিয়ে গোল করিয়ে আবারও দলের ত্রাতা হয়ে ওঠেন আর্জেন্টাইন মহাতারকা (GOAT Messi)। সেই ম্যাচ শেষ হতেই বাংলার মেসি-ভক্তদের মধ্যে নতুন করে আলোড়ন ফেলে দিলেন সেই উদ্যোক্তা শতদ্রু দত্ত (Shatadru Dutta)।

Facebook post link: https://www.facebook.com/share/p/17mvuAEFFu/

তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা, তবে কি ফের কলকাতায় আসতে চলেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার? ম্যাচের পর নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শতদ্রু (Shatadru Dutta) লেখেন, “আসছে বছর আবার হবে… কথা দিলাম।” এই একটি বাক্যই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি আবারও কলকাতায় মেসিকে আনার উদ্যোগ শুরু হয়েছে?

শতদ্রুর (Shatadru Dutta) এই পোস্ট নিয়ে সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হলে বলেন, “সব সময়ই বলছি, মেসিকে আরও একবার আনার চেষ্টা করব। অনেক কষ্ট করে তো ওঁকে কলকাতায় এনেছিলাম। তারপর যেভাবে আমার ইভেন্টকে স্যাবটাজ করে দেওয়া হল, তাতে আমাকেই ভিলেন বানানো হয়েছিল। পরে মানুষ ধীরে ধীরে সত্যিটা জানতে পেরেছে।” তিনি আরও বলেন, “যাঁরা সেদিন এসেছিলেন, সেই মেসি-ভক্তদের কোনও দোষ ছিল না। আমার একটা অপূর্ণ স্বপ্ন রয়ে গিয়েছে। আমি মেসিকে (GOAT Messi) কলকাতার ভালোবাসা আরও ভালোভাবে দেখাতে চেয়েছিলাম। কিছু মানুষের জন্য এবং পুলিশের গাফিলতির কারণে সেটা সম্ভব হয়নি। তবে আবার চেষ্টা চলছে।”

মেসিকান্ড নিয়ে আদালতে মামলা চলছে। মেসিকে দেখতে না পাওয়ায় টাকা ফেরতের দাবী করলেও সেই টাকা ফেরার কোনও আশা আর নেই। এইসকল বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ফের মেসিকে কলকাতায় আনার ইঙ্গিত দিলেন শতদ্রু (Shatadru Dutta)। যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে তাঁর মন্তব্যে নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছেন বাংলার অগণিত মেসি-ভক্ত। এখন দেখার, এই ‘কথা দিলাম’ আগামী বছরে সত্যিই বাস্তবের রূপ পায় কি না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন