35.9 C
Kolkata
Friday, June 19, 2026
spot_img

নবান্নে বৈঠকের পর বড় সুখবর! জল প্রকল্পে বাংলার জন্য ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ

Aaj India Desk, কলকাতা: রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে শহর-সব জায়গার মানুষ যাতে সহজে বিশুদ্ধ পানীয় জল পান, সেই লক্ষ্যেই কেন্দ্রের জল জীবন মিশন (Jal Jeevan Mission)-এর দ্বিতীয় পর্যায়ে পশ্চিমবঙ্গের জন্য ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নবান্নে (Nabanna) কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল (C.R.Patil)-এর সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বৃহস্পতিবারের ওই বৈঠকের পর সমাজমাধ্যমে শুভেন্দু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে শুরু হওয়া জল জীবন মিশনের কাজ এবার রাজ্যে আরও দ্রুত এগোবে। তাঁর কথায়, এই প্রকল্পের মাধ্যমে গ্রাম ও শহর-দুই জায়গাতেই মানুষের বাড়িতে নিরাপদ ও পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আরও জোরদার হবে।

শুভেন্দু অধিকারীর দাবি, আগের সরকারের আমলে এই প্রকল্পের কাজ প্রত্যাশিত গতিতে এগোয়নি। তাঁর অভিযোগ, বিভিন্ন কারণে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছিল এবং সেই প্রকল্পগুলির কৃতিত্বও অন্যভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। তিনি আরও জানান, জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সঙ্গে ইতিমধ্যেই রাজ্য সরকারের সমঝোতা চুক্তি সই হয়েছে। সেই চুক্তির ভিত্তিতেই পশ্চিমবঙ্গ ৩৯ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা পাবে।

এদিনের বৈঠকে নমামি গঙ্গে এবং জলশক্তি অভিযান-সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জল প্রকল্প নিয়েও আলোচনা হয়। গঙ্গা পরিষ্কার রাখা, জল সংরক্ষণ এবং রাজ্যের জল সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন