27 C
Kolkata
Sunday, September 13, 2026
spot_img

অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের কিস্তি কবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Aaj India Desk, কলকাতা:অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)র টাকা কবে মিলবে?সেপ্টেম্বরের কিস্তি ঘিরে রাজ্যের মহিলাদের মধ্যে যে অপেক্ষা চলছিল, এবার তার অবসান ঘটল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-জানিয়ে দিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বরের কিস্তির টাকা পাঠানোর কাজ শুরু হবে। ওই দিন রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করার কথাও জানিয়েছেন তিনি।

বিজেপি সরকারের চালু করা এই জনকল্যাণমূলক প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের মহিলা মহলে যথেষ্ট সাড়া ফেলেছে। এখনও পর্যন্ত প্রায় দেড় কোটি মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধার আওতায় এসেছেন বলে জানা যাচ্ছে। ফলে সেপ্টেম্বরের কিস্তির ঘোষণাকে ঘিরে স্বাভাবিকভাবেই উপভোক্তাদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

প্রকল্পের সুবিধা পাননি? খুলছে নতুন দরজা

তবে শুধু যাঁরা ইতিমধ্যে প্রকল্পের আওতায় রয়েছেন, তাঁদের জন্যই নয়, নতুন আবেদনকারীদের জন্যও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন এলাকায় এমন বহু মহিলা রয়েছেন, যাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও অন্নপূর্ণা যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করাতে পারেননি। তাঁদের জন্য ফের আবেদনের ব্যবস্থা করা হবে। শুধু অন্নপূর্ণা নয়, অন্যান্য সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে এখনও নাম তুলতে না-পারা যোগ্য ব্যক্তিরাও এই সুযোগ কাজে লাগাতে পারবেন।

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় ফের জনকল্যাণ শিবির বসবে। সেখানেই অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পের জন্য আবেদন করার সুযোগ থাকবে। ফলে এতদিন কোনও কারণে আবেদন করতে না-পারা মহিলাদের সামনে নতুন করে সুবিধা পাওয়ার রাস্তা খুলছে।

তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে ক্ষমতায় এসে বিজেপি সরকার অন্নপূর্ণা যোজনা চালু করেছে। নতুন প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ আগের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। এবার সেপ্টেম্বরের কিস্তির দিন ঘোষণা এবং নতুন করে আবেদনের সুযোগ দুই ক্ষেত্রেই বড় বার্তা দিল রাজ্য সরকার। ফলে প্রকল্পের আওতায় থাকা এবং এখনও আবেদন না-করা দুই শ্রেণির মহিলারই নজর এখন ১৭ সেপ্টেম্বরের দিকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন