29.9 C
Kolkata
Friday, June 5, 2026
spot_img

সুরাপ্রেমীদের জন্য সুখবর প্রিমিয়াম ব্র্যান্ডে একধাক্কায় ২৫% পর্যন্ত কমল দাম

Aaj India Desk,কলকাতা:মদের বাজারে এমন পরিবর্তন খুব একটা দেখা যায় না। একদিকে জনপ্রিয় বিয়ারের দাম এক ধাক্কায় কমে গিয়েছে ২০-২৫ টাকা থেকে ৭০-৭৫ টাকা পর্যন্ত। যদিও এতে সুরাপ্রেমীরা যেনো সুখের স্বর্গে বাস করছেন।

কিংফিশার প্রিমিয়াম, কিংফিশার আল্ট্রা, বাডওয়াইজার, হেইনেকেনের মতো বহুল জনপ্রিয় ব্র্যান্ড এখন আগের তুলনায় অনেকটাই সস্তা। কিন্তু গল্পের মোড় ঘুরছে ঠিক এখানেই।

যেখানে বিয়ারের দাম কমেছে, সেখানে চুপিসারে বেড়েছে অন্য এক জনপ্রিয় পানীয়ের দাম। বহু দশকের পুরনো এবং সুরাপ্রেমীদের কাছে আবেগের নাম ওল্ড মংক। ৪২.৮ শতাংশ অ্যালকোহলযুক্ত এই রামের দাম ৭৬৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৫০ টাকা। কেন এমন হল? তার উত্তর লুকিয়ে রয়েছে কর্ণাটক সরকারের নতুন নীতিতে।

৮ মে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ মে থেকে চালু হয়েছে এক অভিনব মূল্য নির্ধারণ ব্যবস্থা। এবার থেকে মদের দাম ঠিক হবে পানীয়ে থাকা অ্যালকোহলের পরিমাণের ভিত্তিতে। অর্থাৎ যত বেশি অ্যালকোহল, তত আলাদা হবে করের হিসাব। ‘AiB’ বা ‘অ্যালকোহল ইন বেভারেজ’ মডেলকে সামনে রেখেই এই সিদ্ধান্ত। আর এই ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে দেশের প্রথম রাজ্য হিসেবে নজির গড়েছে কর্ণাটক।তবে এখানেই শেষ নয়।

দাম কমার খবর শুনে খুশি হওয়া অনেক ক্রেতাই দোকানে গিয়ে পড়ছেন নতুন সমস্যায়। অভিযোগ, বহু এমআরপি আউটলেট ও বার এখনও পুরনো লেবেলে ছাপা দামই আদায় করছে। ফলে সরকারিভাবে দাম কমলেও সেই সুবিধা পৌঁছচ্ছে না সাধারণ ক্রেতার হাতে।

প্রশ্ন উঠছে, তাহলে কমল কার জন্য? কাগজে-কলমে মূল্যহ্রাসের সুবিধা কি আদৌ পাচ্ছেন সুরাপ্রেমীরা, নাকি পুরনো দামের বোঝাই এখনও বইতে হচ্ছে তাঁদের? এই নিয়েই বাড়ছে ক্ষোভ, বাড়ছে বিতর্ক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন