31.3 C
Kolkata
Wednesday, July 1, 2026
spot_img

জুলাইয়ের শুরুতেই সুখবর! সস্তা হল LPG-এর দাম 

Aaj India Desk, নয়াদিল্লি: দীর্ঘদিন পর ব্যবসায়ীদের জন্য এল সুখবর। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি (Commercial LPG) গ্যাস সিলিন্ডারের দাম (Price) এক ধাক্কায় ১৭৪ টাকা কমানো হয়েছে। তেল সংস্থাগুলি (Oil Companies)-এর নতুন ঘোষণা অনুযায়ী, ১ জুলাই থেকে এই নতুন দাম কার্যকর হবে। নতুন দামের ফলে কলকাতায় ১৯ কেজির একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হবে ৩,০৮১ টাকা ৫০ পয়সা। এর ফলে হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের খরচ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

তবে এই মূল্যছাড়ের সুবিধা সাধারণ গৃহস্থরা পাচ্ছেন না। কারণ, ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় এই সিলিন্ডারের দাম আগের মতোই ৯৬৮ টাকা থাকছে।

গত কয়েক মাস ধরে বাণিজ্যিক গ্যাসের দাম লাগাতার বেড়েছিল। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং ইরান-আমেরিকা সংঘাতের জেরে এলপিজির সরবরাহ কমে যাওয়ায় দাম দ্রুত বাড়তে থাকে। এক সময় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে ৩,২৫৫ টাকা ৫০ পয়সায় পৌঁছে যায়।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন হোটেল, রেস্তোরাঁ ও ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা। তবে এবার ১৭৪ টাকা দাম কমায় তাঁদের খরচ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন