35 C
Kolkata
Tuesday, April 21, 2026
spot_img

বাইক নিয়ে ৬টার পর বেরোবেন? আগে জেনে নিন কমিশনের নতুন নির্দেশ

Aaj India Desk, কলকাতা: ভোটের আগে ফের কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (ECI)। কার্যত নজিরবিহীন নির্দেশ জারি করে জানানো হয়েছে, ভোটের দু’দিন আগে থেকে সন্ধ্যা ৬টার পর সাধারণভাবে বাইক (Bike) নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না। শুধু বাইক মিছিলই নয়, একান্ত প্রয়োজন না থাকলে মোটরবাইক চালিয়েও বাইরে যাওয়া নিষিদ্ধ থাকবে বলে স্পষ্ট করা হয়েছে কমিশনের তরফে।

প্রথম দফার ভোটের ঠিক দু’দিন আগে মোটরবাইক চলাচল নিয়ে বিশেষ গাইডলাইন প্রকাশ করেছে কমিশন। অতীতে নির্বাচনের সময় এভাবে বাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হওয়ার নজির খুব কম। নতুন নির্দেশ অনুযায়ী, কোনও ধরনের বাইক র‍্যালি বা মিছিল করা যাবে না। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বাইক নিয়ে রাস্তায় বের হওয়া বন্ধ থাকবে।

তবে কিছু জরুরি ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। যেমন-হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলে, কিংবা সন্তানকে স্কুল থেকে আনতে হলে বাইক ব্যবহার করা যাবে। এছাড়া অপ্রয়োজনীয়ভাবে বাইকের পিছনের সিটে কাউকে বসানোও যাবে না।

ভোটের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট দিতে যাওয়ার জন্য বা অন্য কোনও জরুরি প্রয়োজনে বাইক নিয়ে বের হওয়া যাবে। এর বাইরে বিশেষ কারণে বাইক ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট থানার কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। অ্যাপ-ভিত্তিক বাইক পরিষেবা এবং ফুড ডেলিভারি সংস্থার কর্মীদের বাইকের ক্ষেত্রে কমিশন বিশেষ ছাড় দিয়েছে।

অনলাইন ডেলিভারি পরিষেবা কীভাবে চলবে, তা নিয়ে আপত্তি তোলে তৃণমূল কংগ্রেস (TMC)। তাদের বক্তব্য, বহু মানুষের জীবিকা নির্ভর করে এই বাইক পরিষেবার উপর। সেই ব্যবস্থাই কেন বন্ধ করতে চাইছে কমিশন, তা নিয়ে প্রশ্ন ওঠে।

তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার নির্দেশিকা প্রকাশের পর বলেন, “সুইগি, জোমাটো-সহ বহু সংস্থায় অসংখ্য মানুষ ডেলিভারির কাজ করেন। তাদের রোজগারের পথেও কি এবার আঘাত হানতে চাইছে কমিশন? জ্ঞানেশ কুমার আসলে কী করতে চাইছেন?” পরে কমিশন জানায়, অ্যাপ-ভিত্তিক বাইক পরিষেবাকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হচ্ছে। কমিশনের দাবি, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও ভোটের আগে থেকেই রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাতায়াত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হচ্ছে। অতীতে বিভিন্ন নির্বাচনে বাইক ব্যবহার করে অশান্তি ও সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। সেই ধরনের পরিস্থিতি রুখতেই এবার এত কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন