28.2 C
Kolkata
Saturday, June 6, 2026
spot_img

শাহজাহানের খাস তালুকে অস্ত্র-ভান্ডার: ধৃত ৬, চলছে তল্লাশি

দক্ষিণ ২৪ পরগণা: ২০২৪ থেকে জেলবন্দী শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। এদিকে শনির সকাল থেকে তাঁর খাসতালুক হিসেবে পরিচিত সন্দেশখালিতে উদ্ধার একের পর এক আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকাল থেকে সন্দেশখালির সরবেরিয়া এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF) ও বসিরহাট জেলা পুলিশ। যৌথ এই অভিযানে সরবেরিয়া বাজার সংলগ্ন একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বিভিন্ন গোপন আস্তানা থেকে মোট ১৮ টি আগ্নেয়াস্ত্র এবং ৩৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে, বলে জানা গিয়েছে।

সেইসঙ্গে ৪ জনকে গ্রেফতার ও ২ জনকে আটক করা হয়েছে। ধৃতেরা শাহজাহানের (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ বলে জানিয়েছে পুলিশ। আকুঞ্জিপাড়া, মণিপুর, রাজবাড়ি এলাকায় চলছে তল্লাশি। পাশাপাশি, সন্দেশখালির মণিপুর এলাকায় এসটিএফ অভিযান চালায়। তৃণমূল নেতা রবীন দাস ও তাঁর ভাই গোপাল দাসের বাড়িতে তল্লাশি চালানো হয়। এরপর তাঁদের বাড়ির পুকুর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র চাদরে মুড়ে নিয়ে যান তদন্তকারীরা।

মুখ্যমন্ত্রীর পোস্ট

আগ্নেয়াস্ত্র উদ্ধারের ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি রাজ্য পুলিশ, STF এবং সংশ্লিষ্ট জেলা পুলিশের দ্রুত পদক্ষেপ ও সমন্বিত অভিযানের প্রশংসা করেছেন এবং এই ঘটনাকে একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।

পোস্টে তিনি আরও লেখেন, “অতীতের সময়কালে রাজ্যে অবৈধ অস্ত্র মজুত ছিল এবং সেগুলো সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে ব্যবহৃত হতো।” তাঁর দাবি, সেই সময়ে রাজনৈতিক হিংসার কারণে বিরোধী দলের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী লেখেন, বর্তমান প্রশাসন রাজ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযান চলবে। পাশাপাশি অপরাধ দমন ও রাজনৈতিক সহিংসতা বন্ধ করে রাজ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার কথা তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন