কলকাতা: তারাতলা ট্র্যাজেডির (Taratala tragedy) ক্ষত এখনও তাজা। নির্মীয়মাণ গুদাম ধসে প্রাণ হারানো শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হল। এক অনুষ্ঠানে নিহত শ্রমিকদের পরিবারের হাতে তুলে দেওয়া হল ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক। পাশাপাশি আহত শ্রমিকদের প্রত্যেককে দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা।
মুখ্যমন্ত্রী আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কোনওভাবেই একা ফেলে রাখা হবে না। নিহতদের পরিবারের সদস্যদের পাশে সরকার সবসময় থাকবে বলেও আশ্বাস দেন তিনি (Suvendu Adhikari)। শুধু আর্থিক সহায়তাই নয়, আহত শ্রমিকদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা করেন।
পাশাপাশি, যেসব পরিবার দুর্ঘটনায় (Taratala tragedy) উপার্জনক্ষম সদস্যকে হারিয়েছে, তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে নিহতদের পরিবারের একজন সদস্যকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার চেষ্টা করবে সরকার। সংশ্লিষ্ট দফতরগুলিকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি (Suvendu Adhikari)।
উল্লেখ্য, গত ২৪ জুন দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তারাতলায় নির্মীয়মাণ গোডাউন (Taratala tragedy)। ঘটনায় মারা যান ১৬ জন শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে পূর্বতন তৃণমূল সরকারের আমলে নির্মাণে গাফিলতি এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং একাধিক ব্যক্তিকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সেইসঙ্গে, জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)-ও এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে রাজ্য সরকার, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। দুর্ঘটনার (Taratala tragedy) কারণ, তদন্তের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেওয়া ক্ষতিপূরণের তথ্যও জমা দিতে বলা হয়েছে।


