34 C
Kolkata
Friday, May 15, 2026
spot_img

গ্রেপ্তারের পর চাকরিও গেল কালীঘাট থানার প্রাক্তন ওসির

Aaj lndia Desk,কলকাতা: গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস (Shantanu Sinha Biswas) কে চাকরি থেকে বরখাস্ত করা হল। ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিনি। তদন্তে অসহযোগিতা এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

জানা গিয়েছে, শান্তনু সিনহা বিশ্বাস অনেক আগেই অবসরের বয়সসীমা ৬০ বছর পেরিয়ে গিয়েছিলেন। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে দুবছরের এক্সটেনশন দেওয়া হয়েছিল। ইডির হাতে গ্রেফতার হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। তদন্তে অসহযোগিতা ও গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এরপরই কলকাতা পুলিশের তরফে স্বরাষ্ট্র দপ্তরে রিপোর্ট পাঠানো হয়।

এদিকে আজই আদালতে তোলা হবে শান্তনু সিনহা বিশ্বাসকে। তদন্তকারী সংস্থা ইডি তাঁকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে বলে সূত্রের খবর। তদন্তকারীদের দাবি, জেরায় উঠে আসতে পারে আরও বিস্ফোরক তথ্য।

সব মিলিয়ে, এক সময়ের প্রভাবশালী পুলিশ আধিকারিককে ঘিরে এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। গ্রেফতার, এক্সটেনশন বাতিল, চাকরি থেকে বরখাস্ত একের পর এক ঘটনায় চাপ বাড়ছে শান্তনু সিনহা বিশ্বাসের উপর। এখন নজর আদালতের শুনানি এবং ইডির পরবর্তী পদক্ষেপের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন