29 C
Kolkata
Monday, August 24, 2026
spot_img

‘প্রায় প্রতিদিনই FIR’, সুমিত রায়ের ৪ মামলায় এবার কী নির্দেশ হাই কোর্টের?

Aaj India Desk, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে দায়ের হওয়া চারটি এফআইআর (FIR) মামলায় আপাতত শুনানি হচ্ছে না। সোমবার কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) জানিয়ে দিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই মামলাগুলির শুনানি স্থগিত থাকবে। এর মধ্যে সুমিতের বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলেই মৌখিকভাবে জানিয়েছে আদালত।

বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, সুমিতের একটি মামলায় সুপ্রিম কোর্টে কী সিদ্ধান্ত হয়, সেটি দেখার পর পরবর্তী পদক্ষেপ করা হবে। ৩১ অগস্টের পর মামলাগুলি ফের শুনানির জন্য উঠতে পারে। এর মধ্যে পুলিশ যদি সুমিতের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে, তাহলে তিনি বিষয়টি হাই কোর্টের নজরে আনতে পারবেন।

এদিন আদালত রাজ্য পুলিশের ডিজির কাছ থেকেও জানতে চেয়েছে, এখনও পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে মোট কতগুলি FIR দায়ের হয়েছে।রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, একটি মামলায় সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে যান। সেখানে আপাতত তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছে। তাই ৩১ অগস্টের পর এই মামলার শুনানি করার আবেদন জানানো হয়।

অন্যদিকে, সুমিতের আইনজীবী বিকাশ পাওহা জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে মোট ছ’টি মামলা রয়েছে। তদন্তের প্রয়োজনে তিনি ইতিমধ্যে আট বার পুলিশের কাছে হাজিরাও দিয়েছেন। তাঁর দাবি, গত ৫ জুন প্রথম FIR দায়ের হয়। এরপর ১৬ জুন দ্বিতীয় FIR দায়ের করা হয়। ওই দু’টির মধ্যে একটি মামলায় সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন সুমিত। আইনজীবীর বক্তব্য, এরপর আরও চারটি FIR হয়েছে। রাজ্য নতুন করে মামলা করে চলেছে এবং প্রায় প্রতিদিনই সুমিতের বিরুদ্ধে নতুন অভিযোগে মামলা হচ্ছে। এই পরিস্থিতিতে এদিন চারটি FIR মামলার শুনানি আপাতত স্থগিত রাখে হাই কোর্ট।

উল্লেখ্য, সুমিত রায়ের বিরুদ্ধে শালবনি জমি সংক্রান্ত দুর্নীতি এবং চাকরি সংক্রান্ত মামলা-সহ একাধিক অভিযোগ রয়েছে। একটি মামলায় কলকাতা হাই কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করেছিল। এরপরই তিনি সুপ্রিম কোর্টে যান। সেখানে আপাতত তাঁর গ্রেফতারির উপর অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন