27.4 C
Kolkata
Friday, June 5, 2026
spot_img

নেতাজির অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে চেয়েও পারলেন না ফিরহাদ, জানেন কি সেই কাজ?  

Aaj India Desk, কলকাতা: ২০১৮ থেকে ২০২৬-শেষ হল ফিরহাদ হাকিমের মেয়র অধ্যায়। কলকাতা পুরসভার (KMC)মেয়র পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি তাঁর ইস্তফাপত্র জমা দেন মালা রায় (Mala Roy)-এর কাছে। এরপর সাংবাদিক বৈঠকে নিজের মেয়াদকালের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন এবং কোন কোন পরিকল্পনা এখনও অসম্পূর্ণ রয়ে গেছে, সেই কথাও জানান। সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ বারবার স্মরণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং ড. বিধান চন্দ্র রায়-কে। তিনি বলেন, এই ঐতিহাসিক পদে দায়িত্ব পালন করতে পারা তাঁর কাছে গর্বের বিষয়।

ফিরহাদের আক্ষেপ, একটি বিশেষ স্বপ্ন তিনি পূরণ করে যেতে পারলেন না। সেই প্রসঙ্গে তিনি জানান, এক সাংবাদিক বন্ধুর কাছ থেকে তিনি শুনেছিলেন যে মেয়র থাকাকালীন সময়ে নেতাজি একবার ঠনঠনিয়া এলাকায় জল জমার সমস্যা দেখতে নিজে হেঁটে সেখানে গিয়েছিলেন। তখন কোমর সমান জল ছিল। এত বছর পরেও সেই সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। এই সমস্যা মেটাতে ঋষিকেশ পার্ক এলাকায় একটি ড্রেনেজ পাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু হয়েছিল। ফিরহাদ নিজেই সেই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কাজ অনেকটাই এগোলেও তাঁর মেয়াদকালে সেটির উদ্বোধন আর করা সম্ভব হলো না।

তবে তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি সম্পূর্ণ হবে এবং একদিন ঠনঠনিয়ার জল জমার সমস্যা অতীত হয়ে যাবে। তাঁর কথায়, “নেতাজির যে স্বপ্ন ছিলএই এলাকায় আর জল না জমার, তা নিশ্চয়ই বাস্তবায়িত হবে, যদিও এই কাজের শেষটা আমি আর মেয়র হিসেবে দেখে যেতে পারলাম না।” এছাড়াও ইএম বাইপাস, ঢালাই ব্রিজ সংলগ্ন এলাকা, খিদিরপুর, গল্ফগ্রিন এবং কবিতীর্থে একাধিক পাম্পিং স্টেশনের কাজ এখনও চলছে বলেও জানান তিনি। তাঁর বিশ্বাস, ভবিষ্যতে যিনি দায়িত্ব নেবেন, তিনি এই প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করবেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন